ম্যানচেস্টার সিটির গোলমেশিন খ্যাত আর্লিং হালান্ডকে রিয়াল মাদ্রিদে যাওয়ার পরামর্শ তার একজন প্রতিনিধির। এর মাধ্যমে ২৩ বর্ষী তারকার ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জেতার সম্ভাবনা প্রবল হবে। এর মাধ্যমে লিওনেল মেসির সাথে তাকে নিয়ে আলোচনা তৈরি হবে বলে ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর।
গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জিতেছেন নরওয়ের তরুণ তারকা। মৌসুমে সবমিলিয়ে রেকর্ড ৫২ গোল করলেও মেসির কাছে ব্যালন ডি’অর ও ফিফা দ্যা বেস্ট পুরস্কার হাতছাড়া হয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে গেলেই ভবিষ্যতে গোল্ডেন বল জেতার সুযোগ হবে তার।
মেসির সাথে প্রতিযোগিতায় দুটি পুরস্কার হাতছাড়া হয়া নিয়ে তার বাবা আলফি হালান্ড বলেছেন, ‘এটা স্পষ্ট যে মেসি জিতেছে, কারণ এটা ভোটের মাধ্যমে হয়েছে এবং জাতীয় দলের অধিনায়কদের ভোট বেশি পাওয়ায় সে জিতেছে। সুতরাং এটা তার ন্যায্য।’
‘কিন্তু আর্লিং এর মত একটি মৌসুম পাওয়া কঠিন হবে যেখানে দল সবকিছু জিতেছে এবং সে রেকর্ড করেছে। যে রেকর্ড ভাঙতে চেষ্টা করবে বিশ্বের সব ভাগ্যই তার জন্য।’
নরওয়েজিয়ান তারকার ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু তার চুক্তির শর্তে এমন একটি বিষয় রয়েছে যাতে ক্লাব চাইলে এ মৌসুমে ইউরোপের বাইরের জন্য উন্মুক্ত করতে পারবে। এমবাপেকে আনতে না পারলে লস ব্লাঙ্কোসরা শেষপর্যন্ত এ তারকার দিকে হাত বাড়াতে পারে।








