চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের দিকেই ‘আঙুল’ তুলছেন হালান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
প্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়ের দিকে তাকিয়ে আছেন হালান্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ম্যানচেস্টার সিটি। টানা হারতে থাকা দলটি সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে নবম আর প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে ষষ্ঠ হার দেখেছে। গত দুই মৌসুমে ৭টির বেশি ম্যাচ হারেনি তারা, এবার যেন হারই গলার মালা। এমন হারের জন্য নিজের দিকে আঙুল তুলছেন তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড, দাঁড়াচ্ছেন কোচের পাশেও।

ভিলা পার্কে শনিবার রাতে লিগে অ্যাস্টন ভিলার কাছে ২-১ ব্যবধানে হেরেছে ম্যানসিটি। স্বাগতিকদের গোল দুটি করেন জন ডুরান ও মরগান রজার্স। সিটির ব্যবধান কমানো গোলটি ফিল ফোডেনের।

মৌসুমের শুরুতে ছন্দে থাকলেও মাঝে পথ হারিয়েছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১০ ম্যাচে গোল করেছেন ৫টি। নিজের দিকে আঙুল তুলে বলেছেন, ‘প্রথমত, নিজের দিকেই তাকাচ্ছি। দলের জন্য যথেষ্ট ভালো কিছু করতে পারছি না। পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়ে গোল বানাতে পারছি না। আমাকে আরও ভালো করতে হবে, জয়ের জন্য একদমই যথেষ্ট না।’

Banglabid

‘এই মুহূর্তে আমাদের আত্মবিশ্বাসও তলানিতে ঠেকেছে। আমরা জানি আত্মবিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মানুষকে এটা কীভাবে প্রভাবিত করে। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। কঠিন হলেও ইতিবাচক থাকতে হবে।’

গার্দিওলার কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে হালান্ড বলেছেন, ‘তিনি সাত বছরে ছয়বার প্রিমিয়ার লিগ জিতেছেন, এটি কখনই আমরা ভুলব না। তাকে নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। তিনি সমাধানগুলো খুঁজে বের করবেন এবং প্রতিবছর এটি করে আসছেন। আমরা এখনও তার উপর বিশ্বাস রাখি। আমাদের এখন আগের চেয়ে আরও বেশি পরিশ্রমী হতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাস্টন ভিলাইপিএলগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT