প্যারিস অলিম্পিকে সিমোন বাইলসের হাত ধরে নারীদের দলগত ফাইনালের জিমন্যাস্টিকসে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। আসরে দেশটির চতুর্থ সোনা এটি।
তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর ইতালিকে পেছনে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। স্বর্ণ জয়ের পথে যুক্তরাষ্ট্রের মেয়েরা ১৭১.২৯৬ স্কোর গড়েন।
১৬৫.৪৯৪ স্কোর নিয়ে রৌপ্য জিতেছে ইতালি। ব্রোঞ্জ জিতেছে ব্রাজিল। তাদের স্কোর ১৬৪.৪৯৭।







