চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলা চাচ্ছেন, ভার্ডিওলও চাচ্ছেন, চুক্তি খুব কাছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জোসকো ভার্ডিওল রেকর্ড চুক্তিতে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন। আরবি লেইপজিগের ক্রীড়া পরিচালক ভার্ডিওলের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা সামনে এনেছেন। দ্রুতই সিটিজেনদের ঘরে পা রাখবেন ক্রোয়েশিয়ান তারকা।

ব্লুজদের স্প্যানিশ বস পেপ গার্দিওলা ডিফেন্ডার ভার্ডিওলকে চাচ্ছিলেন খুব করে। ২১ বর্ষী তারকার সাথে চুক্তির শর্তগুলো নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে সিটি। লেইপজিগ বলছে তারাও সিটির সাথে আলোচনা এগিয়ে নিয়েছে।

লেইপজিগের ক্রীড়া পরিচালক ম্যাক্স ইবার্ল বলেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি জোসকো ভার্ডিওল এবং তার এজেন্ট আমাদের বলেছে তারা ম্যানচেস্টার সিটিতে যেতে চান। আমরা ম্যানচেস্টার সিটির সাথে আলোচনা করছি। এ মুহূর্তে বলার মতো এইটুকুই আছে।’

লেইপজিগ ভার্ডিওলকে ছাড়ার জন্য ম্যানসিটির কাছে ১০০ মিলিয়ন ইউরো চাচ্ছে। যা তাকে সবচেয়ে দামি ডিফেন্ডারের তালিকায় নিয়ে যাবে। স্প্যানিশ ডিফেন্ডার এমেরিক লাপোর্তা সিটি ছেড়ে যাচ্ছেন নিশ্চিত।

অন্যদিকে কাইল ওয়াকারের সিটিতে থাকা, না থাকার দোটানায় ভার্ডিওলের প্রতি গুরুত্ব বেড়েছে সিটিজেনদের। লেইপজিগে ভার্ডিওলের রিলিজ ক্লজ ৯৭ মিলিয়ন এবং চুক্তি ২০২৪ পর্যন্ত। তবে ইংলিশ জায়ান্টরা এখনই চাচ্ছে তাকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রোয়েশিয়াগার্দিওলাজার্মানম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলেইপজিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই পেনাল্টিতে ড্র আর্সেনাল-অ্যাটলেটিকোর সেমি

এপ্রিল ৩০, ২০২৬

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT