বিনোদন

চলে গেলেন অভিনেত্রী গুলশান আরা

অভিনেত্রী গুলশান আরার ছবি, শোকের ছায়া, বাংলা সিনেমার কিংবদন্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: রোহিত শাওন

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই। মঙ্গলবার ভোর ৬টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অভিনেত্রীর ফেসবুক থেকে তার সন্তান লিখেছেন, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আজকে সকালে ৬:৪০-এ ইন্তেকাল করেছেন। আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আম্মুকে দাফন করা হবে।’

এর আগে হার্ট অ্যাটাক করেন গুলশান আরা। সে খবরও জানানো হয় ফেসবুকে। জানা যায়, হার্ট অ্যাটাকের পর অভিনেত্রীকে আইসিইউতে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

গুলশান আরার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোক নেমে আসে শোবিজ অঙ্গনে। সর্বশেষ তাকে দেখা যায় ঈদের সিনেমা ‘জংলি’-তেও। অভিনেত্রীর সাদাকালো একটি ছবি শেয়ার করে ‘জংলি’র অফিশিয়াল পেজ থেকে শোক জানানো হয়।

শুধু তাই নয়, মিশা সওদাগর থেকে ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমিকেও গুলশান আরার মৃত্যু ছুঁয়ে গেছে। স্মৃতিচারণ করে অভিনেত্রীর আত্মার শান্তি কামনা করছেন সকলে।

অমি লিখেছেন, “ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহপাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।”

 

ছবি: রোহিত শাওন

বিষয়:অভিনেত্রী গুলশান আরা আহমেদ জলি নাটক শোক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…