বাংলাদেশ

গুলিস্তানে ভবনের বেজমেন্টে দুই মরদেহ, নিহত বেড়ে ১৯

গুলিস্তানে ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলিস্তানে ভবনের ধ্বংসস্তূপের পাশে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণ হওয়া ভবনের বেজমেন্ট থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল মরদেহগুলো উদ্ধার করে।

এর মধ্যে একজনের নাম মমিন উদ্দিন সুমন (৪৪), আরেকজনের নাম রবিন হোসেন শান্ত (২০)। আনিকা এজেন্সি নামে দোকানের মালিক ছিলেন সুমন।

দুই মরদেহ উদ্ধারের মাধ্যমে বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

বুধবার ৮ মার্চ সন্ধ্যায় ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে পরিচয় শনাক্ত করা হবে।

নিখোঁজদের স্বজনদের সেখানে গিয়ে মরদেহ দেখে পরিচয় শনাক্ত করার অনুরোধ জানান তিনি।

ঢামেক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বর্তমা‌নে ২০ জন চি‌কিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে রয়েছে। বার্ন ইউ‌নিটে রয়েছে ১০ জন।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ নামে সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় পাশাপাশি থাকা দুটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

বিষয়:গুলিস্তানে বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…