বাংলাদেশ

গুলিস্তানে বিস্ফোরণ: চিকিৎসাধীন আজম মির্জার মৃত্যু

মৃতের সংখ্যা বেড়ে ২৩

অগ্নিনির্বাপণ কর্মীরা ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন শিরোনামে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আজম মির্জা নামে আরো একজনের মৃত্যু, এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৩।

শনিবার সকাল ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

এর আগে, মঙ্গলবার রাজধানীর গুলিস্তান এলাকার সিদ্দিকবাজার নামকস্থানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও শতাধিক আহত হয়। বুধবার ধ্বংসস্তপ থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯ জনে। বৃহস্পতিবার উদ্ধারকাজ শুরুর পর মৃতের সংখ্যা দাঁড়ায় ২২ এ। আজম মির্জার মৃত্যুতে সে সংখ্যা ২৩-এ গিয়ে ঠেকলো।

মারা যাওয়া আজমের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার গোসিংগা গ্রাম। তিনি রাজধানীর মগবাজারে মধুবাগ এলাকায় থাকতেন। সিদ্দিকবাজারের বাংলাদেশ স্যানিটারি নামক প্রতিষ্ঠানে চাকরি করতেন।

বিষয়:গুলিস্তানে বিস্ফোরণ সিদ্দিকবাজারে বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…