চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুচ্ছের ‘সি ইউনিটে’ ভর্তি পরীক্ষা আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ২৭, মে ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A

গুচ্ছের আওতাভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের (ব্যবসা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩৯ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী। গুচ্ছের লড়াইয়ে প্রতি আসনের জন্য লড়বেন ১২ জন শিক্ষার্থী। এবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় ‘সি’ ইউনিটে আসন সংখ্যা রয়েছে ৩ হাজার ৪৯৬টি। মোট ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সি ইউনিটের পরীক্ষা।

শনিবার (২৭ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নৈর্ব্যক্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রতি প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ। মোট ১০০ টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষায় পাস নম্বর ৩০।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকেই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে নির্ধারিত রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোনো ব্যাগ, মোবাইল কিংবা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রতিটি ইউনিটের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সি’ ইউনিটগুচ্ছভর্তি পরীক্ষাশনিবার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনাকে সবাই হারাতে চাইবে’

জুন ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে নিয়ে ভুয়া সংবাদের ছড়াছড়ি

জুন ১৬, ২০২৬

দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনা অনাকাঙ্ক্ষিত: ডা. জাহেদ

জুন ১৬, ২০২৬

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জুন ১৬, ২০২৬

তেজগাঁওয়ে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT