শিক্ষা

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনার স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় প্রধান কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি। এ কারণে এবারের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা, জিপিএ শর্ত এবং আবেদন প্রক্রিয়া এখনো চূড়ান্ত করা হয়নি।

দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে একমাত্র সরকারি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বুটেক্সে বর্তমানে ১১টি বিভাগ রয়েছে। এসব বিভাগে মোট ৬৩০টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিভাগ ও আসনসংখ্যা হলো ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৮০টি , ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ৮০টি, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ৮০টি, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ৮০টি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ৮০টি, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন ৪০টি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ৪০টি, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স ৪০টি, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং ৪০টি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ৪০টি এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ৩০টি।

বিষয়:বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স ভর্তি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…