ফুটবল

সিটির জয়ের পর গার্দিওলা বললেন, অবিশ্বাস্য খেলেছি

সিটি ফুটবল দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, গার্দিওলা দলের কোচের সাথে আনন্দে মেতে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডিফেন্ডার নাথান আকের শেষ মুহূর্তের লক্ষ্যভেদে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। এ জয়ের ফলে এফএ কাপের পঞ্চম রাউন্ডের টিকিট কেটেছে পেপ গার্দিওলার দল।

টটেনহ্যামের মাঠে শুক্রবার রাতে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। নির্ধারিত সময় শেষের আগে ৮৮ মিনিটে কর্নার কিকে উড়ে আসা বল নিয়ে বাঁ-পায়ে নিশানাভেদ করেন আকে।

স্বাগতিক দলের অভিযোগ ছিল, গোলের আগ মুহূর্তে গুগলিয়েলমো ভিকারিওকে ফাউল করেছেন রুবেন দিয়াস। রেফারি অবশ্য ভিএআরের সাহায্য নিয়ে গোলের সিদ্ধান্তেই অটল থাকেন।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত গার্দিওলা বলেন, ‘আজ আমরা অবিশ্বাস্যভাবে ভালো খেলেছি। প্রথম মিনিট থেকে ৯৫ মিনিট পর্যন্ত সবকিছুই আমাকে আনন্দিত করেছে। আমরা শিরোপা ধরে রাখার চেষ্টা করছি এবং এপর্যন্ত আসা কঠিন।’

‘আমরা প্রতিটি খেলায় অনেক কিছুই তৈরি করি। বল দখলসহ কিংবা ছাড়াই সাহসী থাকি। তাই আমি সত্যিই সন্তুষ্ট।’

বিষয়:এফএ কাপ গার্দিওলা টটেনহ্যাম হটস্পার ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…