চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপার ‘যোগ্য’ নয় ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা চার হারে বিব্রতকর অবস্থার নজির আগেই গড়েছিল ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এবার ঘরের মাঠেই এলো টানা পঞ্চম হারটি। টটেনহ্যাম হটস্পারের কাছে একে একে চার গোল হজম করেছে তারা। ২০০৬ সালের পর প্রথম টানা পাঁচ হার পেপ গার্দিওলার দলের। অধারাবাহিক পারফরম্যান্সে শিরোপা দৌড় থেকে পিছিয়ে পড়া সিটি এবার চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য নয়, মনে করছেন স্পেনিয়ার্ড কোচ।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার টটেনহ্যামের কাছে ৪-০ ব্যবধানে হেরেছে সিটি। সব প্রতিযোগিতায় তাদের টানা পঞ্চম এবং লিগে টানা তৃতীয় হারের স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়ন দলটি।

পাঁচদিন পর অ্যানফিল্ডে যাওয়ার আগে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে গার্দিওলার দল মুখোমুখি হবে ফেইনুর্দের। লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে শিরোপার দৌড় থেকে পিছিয়ে পড়েছেন গার্দিওলা। বলেছেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে আমাদের অবস্থা এখন ভালো নয়। শিরোপা জিততে পারব কী পারব না সেটা নিয়ে ভাবছি না। মৌসুমের শেষে কী ঘটতে চলেছে তা নিয়ে ভাবার মতো পরিস্থিতিতে আমরা এখন নেই।’

Banglabid

‘যদি শেষপর্যন্ত আমরা জিততে না পারি, তাহলে শিরোপা জয়ের যোগ্য নই। অতীতে জিতেছিলাম কারণ তখন যোগ্য ছিলাম। আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করা। আশা করি ধাপে ধাপে খেলোয়াড়রা আরও ভালো করবে।’

গত ১৮ বছরে প্রথমবার টানা পাঁচ ম্যাচ হেরেছে সিটি, এমনকি ১৪ গোল হজম করেছে। গার্দিওলা বলছেন, ‘আমরা এখন কিছুটা ভঙ্গুর, এটা স্পষ্ট। ফলাফল আমাদের পক্ষে আনতে হবে, আরও আত্মবিশ্বাসী হতে হবে। কিন্তু গত আট বছরে কখনও ভাবিনি টানা তিন ম্যাচের বেশি আমরা হারতে পারি। ভাবিনি এতো তাড়াতাড়ি আমরা শিরোপা জয়ের দৌড় থেকে পিছিয়ে পড়ব। যাইহোক, বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ফুটবলে এসব ঘটে।’

লিগে টানা তৃতীয় হারের পর পয়েন্ট টেবিলে শীর্ষ থেকে আরও পিছিয়ে পড়ার শঙ্কায় গার্দিওলার দল। ১২ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্টে দুইয়ে তারা। ২৮ পয়েন্ট নিয়ে চূড়ায় লিভারপুল এক ম্যাচ কম খেলেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলগার্দিওলাটটেনহ্যামম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT