চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লপ চলে গেলে ‘ভালো ঘুম’ হবে গার্দিওলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের কোচ জার্গেন ক্লপ ও পেপ গার্দিওলা হাসিমুখে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে ৮ বছরেরও বেশি সময়ের সম্পর্কের ইতি টানতে চলেছেন কোচ ইয়ূর্গেন ক্লপ। ইতিমধ্যেই ক্লাব কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্তে কথা জানিয়েছেন এই জার্মান কোচ। ক্লপের অ্যানফিল্ড ছাড়ার খবর শুনে ফুটবল দুনিয়া যেমন ধাক্কা খেয়েছে, তেমনি চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাও বেশ ধাক্কা খেয়েছেন। তবে দল থেকে এমন ক্ষুরধার মস্তিষ্কের একজন কোচ চলে যাওয়াতে কিছুটা হাঁপ ছেড়ে বাঁচার মতো অনুভূতিও প্রকাশ করেছেন গার্দিওলা।

টটেনহ্যামের মাঠে শুক্রবার রাতে ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। এ জয়ের ফলে এফএ কাপের পঞ্চম রাউন্ডের টিকিট কেটেছে পেপ গার্দিওলার দল। ম্যাচ শেষে ক্লপের লিভারপুল ছাড়া নিয়ে প্রশ্নটা স্বাভাবিকভাবেই এসেছে। এমন খবরে ধাক্কা খেয়েছেন কি না, তা জানতে চাইলে গার্দিওলা বলেছেন, ‘কিছুটা’।

৫৩ বর্ষী ম্যানসিটি কোচ বলেন, ‘তিনি একজন দুর্দান্ত কোচ। আমি তাকে কাছ থেকে চিনি না। কিন্তু আমি জানি, তিনি একজন অসাধারণ মানুষও। সবাই তাকে মিস করবে। ব্যক্তিগতভাবে আমিও তাকে মিস করব।’

কিছুটা মজার ছলে গার্দিওলা জানান, ক্লপ চলে গেলে লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে তিনি আরামে ঘুমাতে পারবেন। তবে লম্বা সময় একটি দলের দায়িত্ব পালন কঠিন বলেও জানান স্প্যানিশ এ কোচ।

‘আমি কিন্তু আনন্দিতও। কারণ, তিনি না থাকায় লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আমি আরেকটু আরামে ঘুমাতে পারব। অনেক দিন একটি ক্লাবে কাজ করলে সব কোচই একটু ক্লান্তি অনুভব করেন। বার্সেলোনায় আমিও সেই অনুভব করেছি, তাই এগুলো বুঝি। যদিও তাকে অবশ্য শুভকামনা জানাতে চাই।’

ট্যাগ: ইপিএলক্লপগার্দিওলাটটেনহ্যামম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৯৯ পার্সেন্ট দর্শক বলছে, ‘অসময়’ ভালো লেগেছে: অমি

পরবর্তী

হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর ভীড়

পরবর্তী
হাসপাতালে শীতজনিত রোগীর ভীড়, রোগীদের দীর্ঘ লাইন ও চিকিৎসকদের ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর ভীড়

মেহেরপুরে সুখসাগর পেঁয়াজের ক্ষেত, কৃষকেরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে সুখসাগর পেঁয়াজ আবাদ

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT