চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের মাসে সবুজ সিলে‌ট ‘লাল শাপলায়’ ছেয়ে গেছে

পলাশ চৌধুরী পলাশ চৌধুরী
৫:৫৬ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৪
জনপদ, সিলেট
A A
লাল শাপলা ফুলে ভরা সিলেটের জলাশয়, বিজয়ের মাসের প্রাকৃতিক সৌন্দর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট অঞ্চ‌লের প্রায় প্রতি‌টি এলাকার বিল, ছোট ছোট লেকগু‌লো‌তে ফু‌টে আছে শাপলা ফুল। সব‌চে‌য়ে আকর্ষণীয় হ‌য়ে উঠেছে হ‌বিগ‌ঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান ও রঘুনন্দন গভীর অরণ্যে দেউন্দি চা বাগানের ‘শাপলা বিল’। এই বিল‌টির আসল নাম ‘দলকি বিল’, কিন্তু আজ বিলটি ‘শাপলা বিল’ ডাকনা‌মেই বেশি পরিচিত হ‌য়ে গে‌ছে দেশজু‌ড়ে।

শুক‌নো সম‌য়ে চা চা‌ষের জন‌্য পানি ধরে রাখতে হয়, সেজন‌্য প্রায় সব চা-বাগানেই এমন ছোট-বড় জ‌লাধার থা‌কে। দেউন্দি বাগা‌নের শাপলা বিল‌টি প্রায় ২০ একর জায়গা নিয়ে গঠিত। এখন প‌ু‌রো বিলজু‌ড়ে ফু‌লের মেলা।

এম‌নি‌তেই ছোট ছোট পাহাড়, টিলায় সবুজ চা বাগানের সৌন্দর্য সহজেই যে কারও মন ভা‌লো ক‌রে দেয়। এবার শীতের শুরু থে‌কে লাল শাপলা বি‌লে ফুট‌তে শুরু করে‌ছে হাজা‌রো শাপলা। শ্রীমঙ্গ‌লের জে‌রিন টি গা‌র্ডেনের লে‌কেও ফু‌টেছে শাপলা, এই যেন এক ভিন্ন রকম সৌন্দর্য‌্য।

আলো‌চিত শাপলার বিল এখন পর্যট‌কে ভরা। শাপলা বি‌লের প্রতি‌বেশী হ‌বিগ‌ঞ্জের বকুল সরকার ব‌লেন, শাপলা রাতে ফোটে। তাই শাপলা দেখতে ভোর থেকেই ভীড় করছে দর্শনার্থীরা। শুধু দূর দুরান্ত থে‌কে নয়, আশপা‌শের লো‌কেরাও আস‌ছে ফুল দেখ‌তে।

মূলত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সুবা‌দে অল্পসম‌য়ের মধ্যেই ‘ভাইরাল’ হয়ে যায় চুনারুঘা‌টের লাল শাপলা বিল। চট্টগ্রাম থে‌কে ব‌্যবসার কা‌জে হ‌বিগঞ্জ এসেছেন শ‌্যামল খান। তি‌নি বলেন, ‘আমি ফেসবুকে ছবি দেখে লাল শাপলার বিল দেখতে এসেছি। সবুজ টিলার পা‌শে লা‌ল শাপলার সৌন্দর্য দেখে মুগ্ধ।’

ট্যাগ: শাপলাসিলেটসিলেটে শাপলা বিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩৬ মামলা

পরবর্তী

নতুন আতঙ্ক জিকা ভাইরাস

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন আতঙ্ক জিকা ভাইরাস

প্রতিবাদে অংশ নেওয়া নারী ও পুলিশ সদস্যরা, 'স্টপ ডেথ পেনাল্টি' লেখা প্ল্যাকার্ড হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড

সর্বশেষ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT