চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাঙ্গায় সমর্থক নিহত, স্থগিত চ্যাম্পিয়ন্স লিগের বাছাইয়ের ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
অ্যাপো অ্যারেনার সামনে দর্শক ও দর্শনার্থীরা, গ্রীসের একটি ক্রীড়া স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিসের রাজধানীতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল গ্রিসের ক্লাব অ্যাথেন্স ও ক্রেয়েশিয়ার ক্লাব ডায়নামো’র। ম্যাচের আগেরদিন সন্ধ্যায় দুই দলের উগ্র সমর্থকদের মধ্যে দাঙ্গার ঘটনা ঘটেছে। সেখানে ছুরিকাঘাতে অ্যাথেন্সের এক সমর্থক নিহত হয়েছেন। ফলে মঙ্গলবার হতে যাওয়া দুই দলের প্রথম লেগের ম্যাচটি স্থগিত করেছে উয়েফা।

সোমবার সন্ধ্যায় অ্যাথেন্সের উত্তরের শহরতলীতে অবস্থিত আগিয়া সোফিয়া স্টেডিয়ামের বাইরে অপ্রত্যাশিত দাঙ্গার ঘটনা ঘটে। দাঙ্গায় প্রাণ হারান ২৯ বর্ষী এক গ্রিক নাগরিক। এছাড়া আহত হয়েছেন আরও আট জন। এ ঘটনায় ৯৮ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ।

অপ্রত্যাশিত এই ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ম্যাচটি স্থগিত করে দেয় উয়েফা। সেই সঙ্গে তৃতীয় রাউন্ডের বাছাইয়ের দুই লেগেই অতিথি দলের সমর্থকদের নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি, দাঙ্গায় প্রাণ হারানো ওই সমর্থকের পরিবারের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছে উয়েফা।

Banglabid

‘গত রাতে অ্যাথেন্সে যে ঘটনা ঘটেছে এবং একজন প্রাণ হারিয়েছে, তার প্রেক্ষিতে উয়েফা সম্ভাব্য সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। ভুক্তভোগীর পরিবার, এইকে অ্যাথেন্স ও তাদের সমর্থকদের প্রতি আমরা আমরা গভীর শোক জানাচ্ছি। আমরা আবারও বলতে চাই, আমাদের খেলায় সহিংসতার কোনো স্থান নেই এবং প্রত্যাশা করি এই ভয়ঙ্কর কাজের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে।’

তবে ক্রোয়েশিয়ায় দুই দলের ফিরতি লেগের খেলা নির্ধারিত ১৫ আগস্টেই হবে। অ্যাথেন্সের ম্যাচটি হতে পারে ১৮ কিংবা ১৯ অগাস্ট।

দাঙ্গার বিষয়ে গ্রিক পুলিশ জানিয়েছে, ক্রোয়েশিয়ার দল ডায়নামো প্রি-ম্যাচ অনুশীলন করার ৯০ মিনিট পর ঝামেলার সুত্রপাত হয়। পরে তারা পুলিশি পাহারায় স্টেডিয়াম ত্যাগ করে। এরপর ১০০ থেকে ১২০ জন ডায়নামো সমর্থক এসে সেখানে থাকা অ্যাথেন্সের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সমর্থকেরা আতশবাজি, নানা ডিভাইস, পাথর এবং ব্যাট ছুঁড়তে থাকে।

Reneta

এছাড়া এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাউয়েফা চ্যাম্পিয়ন্স লিগগ্রিসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT