অপরাধ

নাতির কোদালের আঘাতে নানীর মৃত্যু!

নাতির কোদালের আঘাতে নানীর মৃত্যু, মৃতদেহ শয্যায় শুয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাতির কোদালের আঘাতে নানীর মৃত্যু, মৃতদেহ শয্যায় শুয়ে আছে, ঘটনাস্থল থেকে নেওয়া ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

আব্দুস সালাম, মৌলভীবাজার প্রতিনিধি:  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মির্জাপুরে মানসিক ভারসাম্যহীন নাতির কোদালের আঘাতে নানীর মৃত্যু হয়েছে। নিহত নানি জোবেদা খাতুন (৯৭)। আর নাতির নাম মনসুর আলম (২৭)।

গতকাল সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাপট এলাকায় ঘটনাটি ঘটে।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম পাঠান বলেন, সোমবার দুপুর একটার সময় জোবেদা খাতুন বিছানায় শুয়ে ছিলেন। এসময় মানসিক ভারসাম্যহীন মনসুর মাটি কাটার কোদাল নিয়ে তার নানীর মাথায় আঘাত করে। সেখানেই তার নানী মারা যান।

তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

বিষয়:মৌলভীবাজার শ্রীমঙ্গল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…