আন্তর্জাতিক

দাদির মৃত্যুর খবর পেলেন দিল্লিতে আটক অভিজিৎ দিপক

দাদির মৃত্যুর খবর পেলেন দিল্লিতে আটক অভিজিৎ দিপক

ছবি: এনডিটিভি

ভারতের দিল্লিতে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের দাদি সাবিত্রীবাঈ শঙ্কর মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর মানবিক বিবেচনায় দিপককে বাড়ি ফেরার জন্য সহযোগিতার প্রস্তাব দিয়েছে দিল্লি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার পৈতৃক গ্রামে ৮৫ বছর বয়সে মারা যান সাবিত্রীবাঈ শঙ্কর। তাঁর মৃত্যুর খবর পেয়ে দিপকের বাবা ভগবান ও মা অনিতা পৈতৃক গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।

দিল্লি পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, শনিবার দিনের বেলায় দিপকের দাদির মৃত্যুর খবর পাওয়া যায়। বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে তাৎক্ষণিকভাবে তাঁকে জানানো হয়। একই সঙ্গে দাদির শেষকৃত্যের নির্ধারিত সময় সম্পর্কেও তাঁকে অবহিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে পৌঁছানোর পর দিপককে আটক করে পুলিশ। একই দিন তাঁর দাদি মারা যান। এ পরিস্থিতিতে মানবিক বিবেচনায় তাঁকে বাড়ি ফেরার জন্য সম্ভাব্য সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে পুলিশের এই প্রস্তাব দিপক গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

বিষয়:অভিজিৎ দিপকে ককরোচ জনতা পার্টি দাদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…