চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮ সিনেমা হলে মুক্তি পেল সরকারী অনুদানের দুই ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
বাংলাদেশের সিনেমা মুক্তির জন্য দুই নতুন ছবি, একত্রে পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দেশের ২৮ সিনেমা হলে সরকারী অনুদান প্রাপ্ত দুটি ছবি মুক্তি পেল। একটি ‘দুঃসাহসী খোকা’, আরেকটি ‘বৃদ্ধাশ্রম’।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু ও কিশোরকালকে কেন্দ্র করে নির্মিত ‘দুঃসাহসী খোকা’ পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার এবং মা-বাবা বৃদ্ধ হলে অনেক সন্তান তাদের বৃদ্ধাশ্রমে পাঠায়; এমন করুণ কাহিনি নিয়ে গায়ক এস ডি রুবেল পরিচালনা করেছেন ‘বৃদ্ধাশ্রম’।

‘দুঃসাহসী খোকা’ মুক্তি পাচ্ছে ১১টি সিনেমা হলে। এতে কিশোর বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সৌম জ্যোতি। আরও আছেন ফজলুর রহমান বাবু, ছন্দা, মাহমুদা মাহা, আমান রেজা, এলিনা শাম্মী প্রমুখ।

Banglabid

পরিচালক গুলজার বলেন, বঙ্গবন্ধুর মতো মহান পুরুষ ও নেতা আমাদের নেই। খুব ছোট থেকে তার প্রতি আবেগ কাজ করতো। তার বিশাল জীবন নিয়ে চলচ্চিত্র করতে না পারলেও কিশোর বয়সকে তুলে ধরেছি। বঙ্গবন্ধুর সামাজিক মূল্যবোধ, মানবিক দিক, সাংগঠনিক দক্ষতা আমাকে আকর্ষণ করেছে। যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছি। এতে প্রস্তুতি ছিল, গবেষণা ছিল। শিল্পী বাছাই থেকে শুরু করে সবকিছুতেই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।

‘বৃদ্ধাশ্রম’ ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে এস ডি রুবেলের। তার দাবি, এটি প্রায় কোটি টাকার ছবি। তিনি বলেন, বৃদ্ধাশ্রম শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়, এতে প্রেম ভালোবাসার পাশাপাশি শিক্ষামূলক অনেককিছু আছে। এই ধরনের সামাজিক ও পারিবারিক বন্ধনের ছবি আজকাল হচ্ছে না। মা বাবার সঙ্গে বন্ধন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেম। কাজেই দর্শকদের এই ধরনের ছবিকে উৎসাহিত করা সবার দায়িত্ব।

দেশের ১৭টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বৃদ্ধাশ্রম’। এতে পরিচালনায় পাশাপাশি অভিনয় করেছেন এস ডি রুবেল। তার বিপরীতে আছেন ববি। আরও আছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল শরীফআমান রেজাএলিনা শাম্মীএস ডি রুবেলছন্দাজলুর রহমান বাবুদীপক কর্মকারপ্রবীর মিত্রমাহমুদুল ইসলাম মিঠুমুশফিকুর রহমান গুলজারলিড বিনোদনশম্পা রেজাসরকারী অনুদানের চলচ্চিত্রহাফিজুর রহমানহাসান ইমাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরবর্তী

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে আত্মঘাতী বোমা হামলায় অর্ধশতাধিক নিহত

পরবর্তী
People gather outside a hospital in Pakistan after a deadly blast during Eid Milad un Nabi processs. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে আত্মঘাতী বোমা হামলায় অর্ধশতাধিক নিহত

নিউজিল্যান্ড ক্রিকেটার উইলিয়ামসন অনুপস্থিত, প্রথম ম্যাচে খেলছেন না. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT