চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে সংবর্ধনা পেয়ে যা বললেন ফেরদৌস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
ফেরদৌসের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিএফডিসিতে বাংলাদেশর চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমাজের পক্ষে থেকে সংবর্ধনা দেওয়া হয় এই অভিনেতাকে।

বিজয় দিবসের এই বিশেষ দিনে ফেরদৌসকে সংবর্ধনা আয়োজনে উপস্থিত ছিলেন অভিননেত্রী কাজী হায়াৎ,সুজাতা,ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, নতুন, দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, শাহীন সুমন, রিয়াজ, নিপুন আক্তার সহ এফডিসির ১৮ সংগঠনের কলাকুশলীরা।

শিল্পী সমাজের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত ফেরদৌস। অনুভূতি জানিয়ে এই নায়ক বলেন, ‘১৮ সংগঠন মিলে আজকে যে সংবর্ধনা আমাকে দেয়া হলো, এটার জন্য আমি ভীষণ আনন্দি। আমার বন্ধু ও সহকর্মীদের পাশে পেয়ে আমি অভিভূত। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আমি ঢাকা-১০ আসনের মনোনয়ন পেয়েছি। এটি একটি গুরুত্বপূর্ণ আসন, আশা করছি আগামি ৭ জানুয়ারিতে ভোটের লড়াইয়ে সবাইকে আমার পাশে পাবো।’

Banglabid

এসময় ফেরদৌস বলেন, ‘এরআগে আমাদের মিয়া ভাই খ্যাত ফারুক ভাইকে প্রধানমন্ত্রী ঢাকা-১৭ আসনের দায়িত্ব দিয়েছিলেন। ফারুক ভাই অসুস্থ থাকায় হয়তো চলচ্চিত্রের স্বার্থে আপনারা সেভাবে তাকে পাশে পাননি। আপনাদের প্রত্যাশা হয়তো সেভাবে পূরণ করতে পারেননি। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে চলচ্চিত্রের জন্য আমি আমার সাধ্যের চেয়ে বেশী করার চেষ্টা করবো। কারণ আমার উত্থান এখান থেকে।’

এসময় তিনি আরও বলেন, ‘অনেকে বলেছেন আপনারা আমার পেছনে আছেন। কিন্তু আমি আপনাদের আমার পেছনে চাই না, সবাইকে আমি আমার পাশে চাই, সামনে চাই। আমি চাই আপনারা আমাকে যেভাবে সামনে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন, সেভাবেই এগিয়ে নিয়ে যাবেন। দিক নির্দেশনা দিবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জনাইলিয়াস কাঞ্চনএফডিসিকাজী হায়াৎচলচ্চিত্রশিল্পীদেলোয়ার জাহান ঝন্টুনতুননিপুনফেরদৌসমুশফিকুর রহমান গুলজাররিয়াজলিড বিনোদনশাহীন সুমনসংবর্ধনাসিনেমাসুজাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT