চলচ্চিত্র অঙ্গনের নির্বাহী প্রযোজক (ফিল্ম) মুশফিকুর রহমান গুলজারের মা মোসাম্মৎ মেহেরুননেসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১ আগস্ট) ভোর ৪টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ জোহর গোপালগঞ্জ জেলার নিলখী গ্রামের মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাকে দাফন করা হবে।
মোসাম্মৎ মেহেরুননেসার মৃত্যুতে পরিবারের সদস্য, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন পরিবারের সদস্যরা এবং সবার কাছে দোয়া চেয়েছেন।







