চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ০৭, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আগামী শনিবার (৯ মে) পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথগ্রহণের কথা থাকলেও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এরই মধ্যে আজ রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হল। কারণ আজ বৃহস্পতিবার ৭ মে ছিল বিদায়ী সরকারের মেয়াদ৷

সংবিধানের ১৭৪(২)(খ) ধারার অধীনে পশ্চিমবঙ্গের বিধানসভা ৭ মে ২০২৬ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। রাজ্যপাল আর. এন. রবির নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

Banglabid

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, রাজ্যপালের আদেশক্রমে মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা এই নির্দেশ প্রকাশ করেছেন।

এবারের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়লাভ করেছে বিজেপি ৷ ৮০টি আসনে জয় পেয়েছে তৃণমূল৷

এদিকে, আজ রাতেই কলকাতায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজিরও যাওয়ার কথা রয়েছে কলকাতায়।

Reneta

বিজেপি সূত্রে খবর, আজ রাতেই রাজারহাটের পাঁচতারা হোটেলে বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যের সঙ্গে অমিত শাহ।

আগামীকালই নির্ধারিত হতে চলেছে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। আগামীকাল দুপুরেই রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন অমিত সাহ। বৈঠকে বসবেন পরিষদীয় দলের সঙ্গে। সেখানেই ঠিক হতে পারে বিজেপি পরিষদীয় দলের নেতা অর্থাৎ রাজ্যের আগামী মুখ্যমন্ত্রীর নাম। আগামীকাল বিকেলে রাজারহাটের কনভেনশন সেন্টারে বিকেলে বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন অমিত শাহ।

জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ৯ মে, শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করেছে বিজেপি। সকাল ১০টায় হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান।

বিজেপি সূত্রে খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির একঝাঁক হেভিওয়েট কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজ সাজ রব ব্রিগেডে। চলছে জোর প্রস্তুতিও। বৃহস্পতিবার বিজেপির নেতৃবৃন্দ দফায় দফায় পরিদর্শন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিধানসভা নির্বাচন ২০২৬বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশব্রিগেড প্যারেড গ্রাউন্ডরাজ্যপাল আর এন রবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জোড়াতালির বিপিএল চান না তামিম

পরবর্তী

অনির্দিষ্টকাল সেনাবাহিনী মোতায়েন নয়: সালাহউদ্দিন আহমদ

পরবর্তী

অনির্দিষ্টকাল সেনাবাহিনী মোতায়েন নয়: সালাহউদ্দিন আহমদ

হেফাজত হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ জড়িতদের শাস্তি দাবি

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT