চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ অপরাহ্ণ ০৬, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যে আসনগুলোতে জিতেছে, তার প্রায় অর্ধেকের বেশি ক্ষেত্রে জয়ী ব্যবধানের চেয়েও বেশি ভোটার নাম বাদ পড়েছিল বিতর্কিত এসআইআর প্রক্রিয়ায়—এমন তথ্য উঠে এসেছে একটি বিশ্লেষণে।

বুধবার রাতে ভারতীয় সংবামাধ্যম ‘স্ক্রল ইন’ বিষয়টি নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করে।

তথ্য অনুযায়ী, বিজেপির জেতা ২০৭ আসনের মধ্যে ১০৫টিতে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা তাদের জয়ের ব্যবধানকে ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৮৬টি আসন এমন, যেখানে আগে কখনও জিততে পারেনি দলটি।

এই নির্বাচনে বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের।

এসআইআর নিয়ে বিতর্ক
পশ্চিমবঙ্গে ছয় মাস ধরে চলা এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ পড়ে, যা মোট ভোটার তালিকার প্রায় ১২ শতাংশ। এর মধ্যে প্রায় ২৭ লাখ ভোটারের বিষয় এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

এই প্রক্রিয়াকে শুরু থেকে সমর্থন জানিয়েছিল একমাত্র বড় দল বিজেপি, যা রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করেছে।

Reneta

বিশ্লেষণে বলা হয়েছে, নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে প্রবল জনঅসন্তোষ থাকলেও ভোটার তালিকা থেকে বড় সংখ্যায় নাম বাদ পড়াও ফলাফলে প্রভাব ফেলতে পারে।

উদাহরণ হিসেবে যাদবপুর আসনের কথা বলা হয়েছে। এখানে ৫৬ হাজারের বেশি ভোটার বাদ পড়লেও বিজেপি প্রথমবারের মতো প্রায় ২৭,৭১৬ ভোটে জয় পায়। দলটির ভোটসংখ্যাও দ্বিগুণের বেশি বৃদ্ধি পায়।

আরেকটি উদাহরণ ইন্দাস আসন। এখানে ৭,৫১৫ ভোটার বাদ পড়ার পর বিজেপি মাত্র ৯০০ ভোটে জয়ী হয়।

তৃণমূলের বহু শক্ত ঘাঁটিতেও দেখা গেছে একই চিত্র। টালিগঞ্জ আসনে দীর্ঘদিনের নেতা অরূপ বিশ্বাস প্রায় ৬ হাজার ভোটে হেরে যান, যেখানে প্রায় ৩৭ হাজার ভোটার বাদ পড়েছিল।

এছাড়া একাধিক মন্ত্রীও একইভাবে পরাজিত হয়েছেন, যেসব আসনে বাদ পড়া ভোটারের সংখ্যা তাদের হারের ব্যবধানের চেয়েও বেশি।

মমতার আসনেও একই চিত্র
সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ভবানীপুর আসনে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ১৫,১০৫ ভোটে হেরে যান বিজেপির শুভেন্দু অধিকারী’র কাছে। অথচ এই আসনেই এসআইআর প্রক্রিয়ায় ৫১ হাজারের বেশি ভোটার নাম বাদ পড়েছিল।

নির্বাচনের ফলাফল যে শুধু জনমতের প্রতিফলন, তা নয়, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াও বড় ভূমিকা রাখতে পারে, এমন ইঙ্গিত দিচ্ছে এই বিশ্লেষণ। যদিও এর চূড়ান্ত প্রভাব নিয়ে রাজনৈতিক ও আইনি বিতর্ক এখনও চলমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসআইআর নিয়ে বিতর্কফ্যাক্টরবিজেপি-তৃণমূলবিধানসভা নির্বাচন ২০২৬বিশেষ নিবিড় পুনর্বিবেচনা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT