চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউকে দেশে ফিরতে বাধা দেওয়ার অধিকার সরকারের নেই: ওসমান ফারুক

এস কে রাসেল এস কে রাসেল
৫:৫৫ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৪
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ, রাজনীতি
A A
ওসমান ফারুক বক্তৃতা দিচ্ছেন, জনসমাগমের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক বলেছেন, দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য, যিনি আমাদের সকল আন্দোলন সংগ্রামের উৎস। দোয়া করবেন তারেক রহমানের জন্য। যাতে উনি দ্রুত দেশে ফিরে আসতে পারেন। ভালো হোক, মন্দ হোক কারো দেশে ফিরে আসা আটকিয়ে রাখার অধিকার কারো নেই, কোনো সরকারেও নেই।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ড. এম ওসমান ফারুক।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আমি যে প্রবাসে ছিলাম আমি বুঝতে পেরেছি কত কষ্টে ছিলাম। আপনারা যদি মনে করেন তারেক রহমান আনন্দে রয়েছে, তা কিন্তু ভুল। তিনি সবসময়ই বিভিন্ন মাধ্যমে সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করতেন ও করেছেন।

বক্তব্য তিনি বলেন, আমারই এলাকার বিরোধী দলের নেতাদের ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে যুদ্ধাপরাধ মামলায় ফাঁসিয়েছে। পরে এক দিন রাতের ফ্লাইটে ওঠেও বিমান থেকে নেমে বাসায় চলে যেতে হয়েছে। পরে আরেকদিন আমাকে যুক্তরাষ্ট্রে চলে যেতে বাধ্যে করা হয়। এই দীর্ঘ ৫ বছর ৭ মাস যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনে বারবার দেশের কথাই আমার মনে হয়েছে, দেশে ফিরতে চেয়েছি।

ড. এম ওসমান ফারুক বলেন, যারা রাজনীতি করেন স্বচ্ছভাবে রাজনীতি করবেন। তাহলে দেশের মানুষ আপনাকে মনে রাখবে। আমি মন্ত্রী ছিলাম আমার বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগে মামলা করতে পারেনি। আমি মন্ত্রী থাকাকালীন সময়ে আপনারাও আমাক সহযোগিতা করেছেন কেউ অন্যায় আবদার করেননি।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বারবার তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি ৫ বছর ৭ মাস নির্বাসিত জীবন কাটালেও যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা যুদ্ধাপরাধ মামলায় ফাঁসিয়েছেন বক্তব্যে তাদের নামও নেননি বিষাদাগারও করেননি। তার বক্তব্য এলাকায় শান্তির বাণী ছড়িয়েন বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

Reneta

করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল সিকদারের সঞ্চালনায় গণসংবর্ধনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ কাউস, অ্যাডবোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, ইসমাইল হোসেন মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাঈল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওসমান ফারুকবিএনপিবিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT