রাজনীতি

সরকার গায়ের জোরে ক্ষমতায় থেকে রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছে: ড. মোশাররফ

ড. মোশাররফ বক্তৃতা দিচ্ছেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় থেকে রাষ্ট্র ধ্বংসের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. মোশাররফ সরকার গায়ের জোরে ক্ষমতায় থেকে রাষ্ট্র কাঠামো ধ্বংসের অভিযোগ করে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় থেকে রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছে। জনগণ এ সরকারের হাত থেকে মুক্তি চায়। বিএনপি রাষ্ট্র ব্যবস্থা মেরামতের ২৭টি রূপরেখা দিয়েছে।

সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মহিলা দল।

নেতারা বলেন, নেতাকর্মীদের গ্রেফতার ও হামলা মামলা করে আন্দোলন থামানো যাবেনা। নিপিরণের কারণে বিএনপি আরো শক্তিশালী হয়েছে।

 

বিষয়:বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…