মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে উত্তাল গোপালগঞ্জ

গোপালগঞ্জে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে ওলামা পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত সমাবেশে বক্তারা কটুক্তিকারী পুরোহিতকে দ্রুত আইনের আওতায় আনতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারী দেন।
সমাবেশে যোগ দেন ওলামা পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মুসল্লীরা। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন ওলামা পরিষদের নেতৃবৃন্দ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





