চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘বার্ডে’ বড় পরিবর্তন আনছে গুগল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
গুগলের বার্ড এআই অ্যাপের লোগো দেখাচ্ছে একটি মোবাইল স্ক্রিনে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র প্রতিদ্বন্দ্বী ‘বার্ডে’ বড় পরিবর্তন আনতে চলেছে গুগল। সম্প্রতি সংস্থাটি ঘোষণা দিয়েছে, বার্ডে’র নতুন আপডেটে গুগলের সব টুলের অ্যাক্সেস দেওয়া হবে। এর ফলে ইউটিউব, গুগল ড্রাইভ, গুগল ফ্লাইটসহ গুগলের বাকি সেবাগুলো গ্রহণের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

সিএনএন জানিয়েছে, এর ফলে বার্ড ব্যবহারকারীদের ভ্রমণের পরিকল্পনা সাজাতে এবং রিয়েল ফ্লাইটের বিভিন্ন অপশন খুঁজে বের করতে সাহায্য করতে পারবে। তাছাড়া একজন ব্যবহারকারী সাম্প্রতিক গুগল ড্রাইভে সংরক্ষণ করা মিটিং নোটের সারসংক্ষেপ তৈরি করতেও বার্ড এর সহায়তা নিতে পারবেন। এছাড়াও নতুন এই আপডেটের মধ্যে রয়েছে, একাধিক ভাষায় চ্যাটবটটির সাথে যোগাযোগ করার সুবিধা, ফ্যাক্ট-চেকিং ক্ষমতা।

এই বিষয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং বার্ডের জেনারেল ম্যানেজার সিসি সিয়াও বলেছেন, এই পরিষেবাগুলো একে অপরের সাথে একযোগে খুবই শক্তিশালী। এতে মানুষের অনেক সময় বাঁচাবে। যা করতে আগে এক ঘণ্টা বা তার বেশি সময় নিতে তা এখন এক মিনিটেই করা সম্ভব হবে। আগে এটি শুধুমাত্র গুগলের বৃহৎ ভাষার মডেলের ওপর ভিত্তি করে প্রবন্ধের খসড়া লিখতে সক্ষম ছিল। কিন্তু এখন এটি গুগলের অন্যান্য বিভিন্ন পরিষেবা থেকেও তথ্য সংগ্রহ করবে। বার্ড এখন ইউটিউব, মানচিত্র, ফ্লাইট থেকেও তথ্য সংগ্রহ করবে এবং তা ব্যবহারকারীদের কাছে পরিবেশন করবে।

তিনি বলেন, নতুন আপডেটে একটি ‘ডাবল চেক’ বোতামও আসতে চলেছে। যেখানে ব্যবহারকারীদের জন্য প্রাপ্ত ফলাফলের যথার্থতা মূল্যায়ন করার সুবিধা থাকবে। তিনি জানান, এই সকল সুবিধা গ্রহণ করতে চাইলে প্রথমে বার্ড’কে অন্যান্য এক্সটেনশনগুলোতে অ্যাাক্সেসের অনুমতি দিতে হবে। ব্যবহারকারীরা অবশ্য চাইলে যে কোন সময় এই অনুমতি বন্ধও করে দিতে পারেন।

জনসাধারণের কাছে ব্যাপকভাবে প্রকাশের পর থেকে ছয় মাসের মধ্যে এটিই বার্ডের সবচেয়ে বড় আপডেট বলে চিহ্নিত করা হয়েছে।

ট্যাগ: কৃত্রিম বুদ্ধিমত্তাগুগলচ্যাটজিপিটিচ্যাটবটবার্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবিতে পরিণীতি-রাঘবের রূপকথার বিয়ে

পরবর্তী

মাঠে অগ্নিশিখা নিক্ষেপ, আয়াক্সের ম্যাচ পণ্ড

পরবর্তী
অগ্নিশিখা নিক্ষেপের ঘটনা ঘটছে মাঠে, আয়াক্সের ম্যাচ বন্ধ।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে অগ্নিশিখা নিক্ষেপ, আয়াক্সের ম্যাচ পণ্ড

দুটি অগ্নিনির্বাপণ কর্মী আগুনের সামনে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লালবাগে মিষ্টির দোকানে আগুন

সর্বশেষ

রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে অটোরিকশা, আসছে নতুন শর্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT