চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিরোনার হারে স্বস্তিতে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

দুরন্ত ফুটবল খেলে যেন আকাশে উড়ছিল জিরোনা। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে টপকে একটা সময় লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ক্লাবটির অবস্থান ছিল। পরে দুইয়ে নামলেও শিরোপা দৌড়টা ভালোই দিচ্ছিল। তবে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হেরে যাওয়ায় সেই দৌড়ে দলটি হোঁচট খেয়েছে।

লিগে টানা দ্বিতীয় হারের শিকার গোলেও জিরোনা ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে ছয় পয়েন্ট এগিয়ে থেকে সবার উপরে শিরোপার লড়াইয়ে স্বস্তিতে থাকা রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৪। অ্যাটলেটিকো মাদ্রিদ ৫১ পয়েন্ট নিয়ে চারে রয়েছে। জিরোনাকে হারিয়ে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা বিলবাও আগামী মৌসুমে ইউরোপা লিগের টিকিট কাটার পথে শক্ত অবস্থানে আছে।

সান মামেসে সোমবার রাতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাঁ-পায়ের শটে বিলবাওকে এগিয়ে দেন অ্যালেক্স বেরেনগুয়ার। বিরতির পর ৪৯ মিনিটে অতিথিদের সমতায় এনেছিলেন ভিক্টর সিগানকভ।

আবারো লিড পেতে স্বাগতিকদের বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। গোর্কা গুরুজেটার ক্রসে বল নিয়ে ৫৬ মিনিটে জোড়া গোলের দেখা পান বেরেনগুয়ার।

ঘানা জাতীয় দলের স্ট্রাইকার ইকাকি উইলিয়ামস ৬০ মিনিটে বল জালে জড়িয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেন। জিরোনার হয়ে এরিক গার্সিয়া ৭৫ মিনিটের মাথায় হেডে লক্ষ্যভেদ করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-২। যদিও তাতে স্বাগতিকদের জয় আটকানো সম্ভব হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটিক বিলবাওজিরোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

জুন ১১, ২০২৬

নতুন বাজেটে থাকছে যেসব সুখবর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল পেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT