চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিলকে বাদ দেয়ার কারণ জানালেন কোচ ও অধিনায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের ক্রিকেটার অনুশকা শর্মা মাঠে, পজিটিভ মনোভাব দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়কের পাশাপাশি ভারতের টি-টুয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন সূর্যকুমার যাদব। তবে আসন্ন ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন তারকা ব্যাটার। অবশ্য তার বাদ পড়ার কারণও ব্যাখ্যা করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার।

ভারত ও শ্রীলঙ্কায় গড়াতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর সামনে শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। গিলের পাশাপাশি বাদ পড়েছেন জিতেশ শার্মা। ফিরেছেন ইশান কিশান ও রিঙ্কু সিং।

সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে ছিলেন না গিল। সংক্ষিপ্ত সংস্করণে দলে ফেরার পর রান খরায় ভুগছেন ২৬ বর্ষী ব্যাটার। ১৫ ম্যাচ খেলে ৪.২৫ গড় ও ১৩৭ স্ট্রাইক রেটে ২৯১ রান করেছেন, সর্বোচ্চ ৪৭। ভারতের টি-টুয়েন্টি অধিনায়ক সূর্যকুমার জানিয়েছেন, রান খরা নয় বরং টিম কম্বিনেশনের জন‍্য বাদ পড়েছেন গিল।

Banglabid

বলেছেন ‘এটা ছন্দের জন‍্য নয়, কম্বিনেশনের জন‍্য। আমরা উপরের দিকে একজন কিপার চেয়েছিলাম। ভিন্ন কম্বিনেশনের জন্য রিংকু সিং কিংবা পরের দিকে ওয়াশিংটন সুন্দরের মতো কাউকে আমরা চেয়েছিলাম। এজন্যই আমরা উপরের দিকে একজন অতিরিক্ত উইকেটরক্ষক নিয়েছি। সে (গিল) দারুণ একজন খেলোয়াড় এবং এটা নিয়ে কোন সন্দেহ নেই।’

নির্বাচক কমিটির প্রধান আগারকারও বলেছেন একই কথা। তবে রান খরার বিষয়টিও সামনে এনেছেন তিনি। বলেছেন, ‘আমরা জানি সে কতটা ভালো খেলোয়াড়। কিন্তু এই মুহূর্তে সে রান করতে পারছে না। গিলের বাদ পড়া দুর্ভাগ‍্যজনক। গত বিশ্বকাপেও সে ছিল না, কারণ আমরা ভিন্ন কম্বিনেশন নিয়ে খেলেছিলাম। শুধুমাত্র দলের প্রয়োজনে বা কম্বিনেশনের কারণেই গিলকে বাইরে থাকতে হচ্ছে।’

গিল না থাকায় সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অক্ষর প্যাটেল। আর গিলের জায়গা দলে ফিরেছেন ইশান কিশান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গিলটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারতলিড স্পোর্টসসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT