চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক শুভমন গিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ২৪, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

জুনে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এই সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে ভারতের। সদ্য বিদায়ী রোহিত শর্মার জায়গায় সাদা পোশাকের ক্রিকেটে নতুন অধিনায়ক পাচ্ছে টিম ইন্ডিয়া। শুভমন গিলের অধিনায়কত্বে এগিয়ে যাবে ভারত।

ইংল্যান্ড সফরের জন্য শনিবার ১৮ সদস্যের দলে গিলের ডেপুটি হিসেবে আছেন রিশভ পান্ট। এই দলের উল্লেখযোগ্য নাম কারুন নায়ার। সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন ৩৩ বর্ষী এই ব্যাটার, তবে দলে নেই মোহাম্মদ শামি। এছাড়া প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন সাই সুদার্শান ও আর্শদীপ সিং।

শুভমন আগে টেস্টে অধিনায়কত্ব না করলেও আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জিম্বাবুয়ে সফরে ভারতের প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়ে গিলকে দেয়া হয় নেতৃত্বের ভার। অবশ্য ভারতের সাদা বলের দুই ফরম্যাটের সহ-অধিনায়ক ২৫ বর্ষী এই ব্যাটার।

জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৩২টি টেস্ট খেলেছেন গিল। ৫৯ ইনিংসে ৩৫.০৫ গড়ে করেছেন ১৮৯৩ রান। শুভমনের ঝুলিতে রয়েছে ৫টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরি। ভবিষ্যতের কথা মাথায় রেখে শুভমনের হাতেই দায়িত্ব তুলে দিয়েছে বিসিসিআই।

২৫ বছর ২৫৯ দিন বয়সে টেস্ট অধিনায়ক হলেন গিল। বয়সের দিক থেকে তিনি ভারতের পঞ্চম সর্বকনিষ্ঠ অধিনায়ক। মনসুর আলী খান পতৌদি (২১ বছর ৭৭ দিন), শচীন টেন্ডুলকার (২৩ বছর ১৬৯ দিন), কপিল দেব (২৪ বছর ৪৮ দিন) ও রবি শাস্ত্রীর (২৫ বছর ২২৯ দিন) পর পঞ্চম সর্বকনিষ্ঠ অধিনায়ক গিল।

ইংল্যান্ডের বিপক্ষে ভারত দল: শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, রিশভ পান্ট, ধ্রুভ জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ কৃষ্ণ, সাই সুদার্শান, অভিমন্যু ঈশ্বরন, কারুন নায়ার, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, আর্শদীপ সিং।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডকোহলিগিলটেস্ট সিরিজপান্টভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শুরু হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে বড় রিয়্যালিটি শো

জুন ২৭, ২০২৬

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত

জুন ২৭, ২০২৬

চার বছর পর সন্তানদের নিয়ে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন হ্যারি-মেগান

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান

জুন ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT