চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিলের রেকর্ডময় দিনে চাপে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার গিল মাঠে জিতের জন্য প্রস্তুত, দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দারুণ করে চলেছেন শুভমন গিল। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে শুরুটা রাঙাচ্ছেন ব্যাট হাতে। হেডিংলি টেস্টে এক ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। এজবাস্টন টেস্টে তো অনন্য কীর্তি গড়লেন ২৫ বর্ষী ব্যাটার। একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে একাধিক রেকর্ডে নাম লেখালেন গিল। তার আলো ছড়ানোর দিনে পাহাড়সম সংগ্রহ তাড়ায় নেমে চাপে পড়েছে ইংল্যান্ড।

এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ২৬৯ রানের পর চতুর্থ দিন ১৬২ বলে ১৬১ রান করেছেন গিল। দু-ইনিংস মিলিয়ে ৪৩০ রান করেছেন ভারত অধিনায়ক। ভারতের হয়ে এক টেস্টে চারশ রান করা প্রথম ক্রিকেটার গিল। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গাভাস্কারের ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি মিলে ৩৪৪ রান ছিল আগের রেকর্ড। এক টেস্টে এর চেয়ে বেশি রান আছে শুধু একজনেরই। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে দুই ইনিংসে ৪৫৬ রান করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক গ্রাহাম গুচ (৩৩৩ ও ১২৩)।

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নবম ক্রিকেটার হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি গড়লেন গিল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তার আগে এই কীর্তি গড়েছিলেন কেবল সুনীল গাভাস্কার। ১৯৭১ সালের এপ্রিলে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ ও ২২০ রানের ইনিংস খেলেন তিনি। ইংল্যান্ডের মাটিতে টেস্টে গিলের আগে এই কীর্তি গড়তে পারেন কেবল গ্রাহাম গুচ। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ ও ১২৩ রান করেন ইংল্যান্ড অধিনায়ক। অধিনায়ক হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি গিলের আগে করেছেন কেবল গুচ। তবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও দেড়শ ছোঁয়া ইনিংস খেলা একমাত্র ক্রিকেটার গিল।

গিলের ব্যাটিং কীর্তির দিনে ৬ উইকেটে ৪২৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। তাতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬০৮ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে চতুর্থ দিনের খেলা শেষের আগে ৩ উইকেটে ৭২ রান তুলেছে ইংল্যান্ড। জিততে শেষ দিনের তিন সেশনে আরও ৫৩৬ রান করতে হবে ইংলিশদের। আর ভারতের দরকার ৭ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডএজবাস্টন টেস্টগিলভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT