চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ভক্তদের যে উপহার দিলেন সালমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

বলিউডে ঈদ মানেই যেন সালমান খানের নতুন চমক। একটা সময় বড়পর্দায় সালমান খানের উপস্থিতি ছাড়া যেন ঈদের আনন্দই সম্পন্ন হতো না। যদিও এবার ঈদে কোনো সিনেমা মুক্তি পায়নি তার। তবে ঈদে রুপালি পর্দায় তার উপস্থিতি না থাকলেও ভক্তদের নিরাশ করেননি সালমান।

বৃহস্পতিবার (ঈদের দিন) তার নতুন সিনেমার নাম ঘোষণা করলেন সালমান। অভিনেতার নতুন সিনেমার নাম ‘সিকান্দার’। সেই সঙ্গে সিনেমায় অভিনেতার চরিত্রটি নিয়েও কিছুটা কথা বলেছেন তিনি। জানা গেছে, আসন্ন সিনেমায় সালমান নাম ভূমিকায় অভিনয় করবেন। যেটি মুক্তি পাবে আগামী বছরের ঈদে।

এদিকে কয়েকদিন আগেই নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন সালমান। দক্ষিণের খ্যাতিমান নির্মাতা এআর মুরুগাদসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এরপর থেকেই সালমানের নতুন সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার যেন কোনো শেষ নেই।

এবারের ঈদে মুক্তি পেয়েছে দুটি হিন্দি সিনেমা। সেই প্রসঙ্গে টেনে সিনেমার নাম ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান লিখেছেন, এই ঈদে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ আর ‘ময়দান’দেখুন। আগামী বছর সিকান্দারের সঙ্গে এসে আলাপ করবেন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা।

সাজিদের প্রযোজনায় একাধিক সিনেমায় অভিনয় করেছেন সালমান। ‘জুড়ুয়া’ দিয়ে সেই যাত্রার সূত্রপাত। এরপর ‘মুঝসে শাদি কারোগি’এবং ‘কিক’র মতো সিনেমাও দর্শককে উপহার দিয়েছেন এই জুটি।- হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এআর মুরুগাদসেরসাজিদ নাদিয়াদওয়ালাসালমান খানসিকান্দার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিছু ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা শিথিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জুন ২৯, ২০২৬

একাদশে থাকবেন না নেইমার, ‘জাপানি মেসি’ খেলতেই পারবেন না

জুন ২৯, ২০২৬

আজ রাত স্বপনেরও রাত

জুন ২৯, ২০২৬
ছবি: বিবিসি

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার নবজাতকই তার মায়ের অনুপ্রেরণা

জুন ২৯, ২০২৬

এআই ও চিপ শিল্প নিয়ে সাউথ কোরিয়ার ট্রিলিয়ন ডলারের পরিকল্পনা

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT