চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘুড্ডি’ নির্মাতার নতুন ছবিতে ‘খলনায়ক’ আফজাল হোসেন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২৭, জুন ২০২২
বিনোদন
A A

বাংলা সিনেমার ইতিহাস লেখা হলে যেসব সিনেমার নাম সবার আগে প্রাধান্য পাবে, তারমধ্যে অন্যতম একটি ছবি ‘ঘুড্ডি’। উত্তরাধুনিকতার ছোঁয়া নিয়ে যে ছবিটি মুক্তি পেয়েছিলো ১৯৮০ সালে! ছবিটি নির্মাণ করেছিলেন সৈয়দ সালাহউদ্দীন জাকী। বহু বছর পর নতুন ছবি নিয়ে আসছেন এই কিংবদন্তী নির্মাতা। আর এই ছবিতে ‘নেগেটিভ’ চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা আফজাল হোসেন।

সৈয়দ সালাহউদ্দীন জাকীর নতুন ছবির নাম ‘ক্রান্তিকাল’। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন ২০২০ সালে। সেসময় ছবিটি নিয়ে তিনি সংবাদ জানিয়েছিলেন, ‘ঘুড্ডি’ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই এটা নির্মাণ করতে চান। আশির দশক থেকে বর্তমান সময় পর্যন্ত ‘ক্রান্তিকাল’ সিনেমায় ধরতে চান। এ কারণে সময়টাকে কেন্দ্র করেই সিনেমার নাম ‘ক্রান্তিকাল’ রাখার কথাও জানান এই গুণী নির্মাতা।

ছবিতে আফজাল হোসেনকে দর্শক নেতিবাচক চরিত্রে পাবেন বলে জানান নির্মাতা। সোমবার বিকেলে গুণী এই নির্মাতা বলেন, আমার নতুন ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন শরীফ সিরাজ ও সামিরা খান মাহি। তারা কেমন করলো, সেটা দেখে দর্শকই বলতে পারবেন! এ সিনেমায় অন্যতম চমক বলা যায় আফজাল হোসেন, তাকে দর্শক নেতিবাচক চরিত্রে দেখতে পারবেন।

সম্প্রতি সম্পন্ন হয়েছে সিনেমার গান রেকর্ডিং। রেজওয়ানা চৌধুরী বন্যা, নন্দীতা ইয়াসমিনের কণ্ঠে রবীন্দ্র সংগীত ছাড়াও ‘ক্রান্তিকাল’ সিনেমায় থাকছে ‘ঘুড্ডি’ সিনেমার বিখ্যাত গান ‘আবার এলো যে সন্ধ্যা’। এছাড়াও ছবির গল্পের সাথে প্রাসঙ্গিক রেখে নিজেই দুটি গান লিখেছেন জাকী।

এ বিষয়ে সালাহউদ্দীন জাকী বলেন, ছবির প্রয়োজনে দুটি গানের কথাও আমি লিখেছি। ‘আমি কার কাছে রেখে যাবো আমার ঠিকানা/পদ্মা মেঘনা যমুনা।’- এমন কথার গানটি মূলত পুরো ছবির থিম সং। এটাতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও রেহান রসুল। অন্য আরেকটি গান লিখেছি, যেটা পলিটিক্যাল ব্যঙ্গ। গানের কথা এরকম, ‘বেল পাকিলে কাউয়ার আশা কী!’ এই গানটিতেও কণ্ঠ দিয়েছেন কোনাল, সঙ্গে আছেন লীনু বিল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনকোনালক্রান্তিকালখলনায়কঘুড্ডিলিড বিনোদনসিনেমাসৈয়দ সালাহউদ্দীন জাকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিল্টার আছে মানেই কি পানি জীবাণুমুক্ত?

আগস্ট ১, ২০২৬

টানা পঞ্চমবার সাফের সভাপতি সালাউদ্দিন

আগস্ট ১, ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য সম্প্রসারণে আলোচনা

আগস্ট ১, ২০২৬

‘শহীদ আজমল ও শহীদ টুটুলের লড়াইটা ছিল ভিন্ন ধারার’

আগস্ট ১, ২০২৬

র‍্যাবের টিএফআই সেল পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকরা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT