জয় উদযাপনের সময় সমর্থকের মৃত্যু

বাংলাদেশ ফুটবল দলের সমর্থকরা মাঠে উল্লাস করছে, পতাকা ও ব্যানার নিয়ে আনন্দ উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যোগ করা সময়ে গোল করে ম্যাচ জিতেছিল ঘানা। পানামার বিপক্ষে জয় উদযাপন করতে গিয়ে দেশটির এক সমর্থকের মৃত্যু হয়েছে। যিনি পেশায় একজন আইনজীবী ছিলেন।
ঘানার ২৬ বর্ষী ওই সমর্থকের নাম সারা আরাবা টেটে। পানামার বিপক্ষে জয়ের পর উদযাপনে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে একমাত্র গোলটি করে জয় এনেছিলেন কালেব ইয়েরেঞ্চি।
আইনজীবী টেটে রাজধানী আক্রা থেকে প্রায় ৯০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত বোমসো শহরের একটি হোস্টেলে বন্ধুদের সঙ্গে খেলা দেখেছিলেন। শেষে উদযাপনের সময় হঠাৎ লুটিয়ে পড়েন এবং দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়া হয়।
চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালান। শেষে মৃত ঘোষণা করেন।






