ফুটবল

পদত্যাগ করলেন কোচ জেরার্ড

জার্গার্ডের কোচের পদত্যাগের পর তার প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল কোচ জার্গার্ডের পদত্যাগের পর তার প্রতিক্রিয়া দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইংলিশ কিংবদন্তি স্টিভেন জেরার্ড সৌদি প্রো লিগের দল আল ইত্তিফাকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। লিগে দলটির খারাপ পারফরম্যান্সের পর ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। লিগে তার দলের অবস্থান বর্তমানে ১২তে।

আল ইত্তিফাক জেরার্ডের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। দুপক্ষের সম্মতিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে জেরার্ড লিখেছেন, ‘ক্লাবের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, খেলোয়াড় এবং সমর্থক যাদের সাথে আমি যুক্ত হয়েছিলাম। সভাপতিকে সামেরকে ধন্যবাদ, সকলে আমার প্রতি আস্থার রাখার জন্যও ধন্যবাদ।’

‘সবমিলিয়ে এখানে আমি অনেককিছু শিখেছি। আমার জন্য এখানকার অভিজ্ঞতা ইতিবাচক, এমনকি আমার পরিবারের জন্যও। কিন্তু ফুটবল অনিশ্চিত এবং মাঝে মাঝে আপনি যেভাবে চাইবেন তেমন নাও হতে পারে।’

২০২৩ সালের জুলাইয়ে সৌদি লিগে যোগ দেয়ার পর ২০২৭ সাল পর্যন্ত চুক্তি হয়েছিল তার। তবে এ মৌসুমে মাত্র ছয়টি ম্যাচে জয়ের দেখা পেয়েছেন জেরার্ড। নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন লিভারপুলের কিংবদন্তি সাবেক।

বিষয়:আল ইত্তিফাক জেরার্ড লিভারপুল সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…