কর্পোরেট নিউজ

ময়মনসিংহের ত্রিশালে জার্মানির ওয়েল্ডার গ্রুপের কার্যক্রম শুরু

ময়মনসিংহের ত্রিশালে জার্মানির ওয়েল্ডার গ্রুপের কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত

আধুনিক উৎপাদন ব্যবস্থা, গুণগত মান নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব অবকাঠামো নিয়ে ময়মনসিংহের ত্রিশালে কার্যক্রম শুরু করেছে জার্মানির ওয়েল্ডার গ্রুপ।

শনিবার ৩ অক্টোবর দুপুরে ময়মনসিংহের একটি রেস্টুরেন্টে ওয়েলন্ডার ইন্টারলার্নিং বাংলাদেশ লিমিটেডের লিড গোল্ড সার্টিফায়েড কারখানার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মানির ওয়েল্ডার গ্রুপের চেয়ারম্যান ড. গেরহাট ওয়েলন্ডার। বিশেষ অতিথি ছিলেন ওয়েন্ডেলার ইন্টারলাইনিংয়ের জিএম এশিয়া কানাত আলবানতুস এবং জার্মানি ওয়েল্ডার গ্রুপ বাংলাদেশের মার্কেটিং হেড আমান হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জার্মানি ওয়েল্ডার গ্রুপ বাংলাদেশের ইন্টার লার্নিং লিমিটেডের অপারেশন বিভাগের পরিচালক আসিফ হাসান খান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দেশি-বিদেশি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ীসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। মধ্যাহ্নভোজ শেষে অতিথিরা ময়মনসিংহের ত্রিশালের রামপুরে ওয়েল্ডার গ্রুপের কারখানা পরিদর্শন করেন। সেখানে আধুনিক উৎপাদন ব্যবস্থা ও কারখানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তারা।

বিষয়:কার্যক্রম শুরু গ্রুপের চেয়ারম্যান জার্মানির ওয়েল্ডার গ্রুপ ড. গেরহাট ওয়েলন্ডার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…