চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগে ইউরোপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ২১, জুলাই ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নর্ড স্ট্রিম গ্যাস সরবরাহের জন্য গ্যাস পাইপলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া থেকে গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের নির্ধারিত সংস্কার কাজ শেষে করে ইউরোপ উদ্বিগ্ন হয়ে বৃহস্পতিবার থেকে রাশিয়ান গ্যাস সরবরাহে ফেরার জন্য অপেক্ষা করছে।

রাশিয়ান গ্যাসের ওপর ব্যাপক নির্ভরশীল জার্মানি জ্বালানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহারের জন্য ক্রেমলিনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে।

নর্ড স্ট্রিম ১ পাইপলাইন ১০ দিনের বার্ষিক মেরামতের পরে গ্রীনিচ মান সময় ০৪০০ টায় জার্মানি পুনরায় পাইপলাইন খুলে দিয়েছে, তবে জার্মানি আশঙ্কা করছে রাশিয়া আপাত আংশিক বন্ধ রাখা ট্যাপগুলো সম্পূর্ণ বা পুরোপুরি বন্ধ রাখার সুযোগটি ব্যবহার করবে, যা মহাদেশটিকে তীব্র জ্বালানি সংকটে নিমজ্জিত করবে।

Banglabid

ইউক্রেনে আগ্রাসন নিয়ে কয়েক বছরের মধ্যে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে সবচেয়ে খারাপ এই পরিস্থিতির সৃষ্টি হয়।

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এই সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, ‘মস্কো শস্য এবং জ্বালানি সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পিছপা হবে না।’

তিনি অভিযোগ করেন, ‘মস্কো ইচ্ছাকৃতভাবে ইউক্রেন থেকে খাদ্য রফতানি বন্ধ দিচ্ছে।’

Reneta

চ্যান্সেলর বলেন, ‘আমাদের নিজেদের রক্ষা করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে।’

তবে রাশিয়ান গ্যাসের ওপর জার্মান নির্ভরতা এবং মস্কো থেকে নেতিবাচক সংকেতগুলো ইউরোপের শীর্ষ অর্থনীতি জার্মানির উপর চাপ বাড়াবে।

বুধবার আইএমএফ সতর্ক করে দিয়ে বলেছে, গ্যাস সরবরাহ বন্ধ হলে ২০২২ সালের জিডিপি ১.৫ শতাংশ হ্রাস পেতে পারে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থা গ্রাজপ্রম বাল্টিক সাগরের নিচ দিয়ে যাওয়া নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে গ্যাস সরবরাহের সক্ষমতা সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিমেন্স গ্যাস টারবাইনের অনুপস্থিতির জন্য প্রায় ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে। এই গ্যাস টারবাইন সংস্কারের জন্য কানাডায় পাঠানো হয়েছে। মেরামত করা এই টারবাইন কানাডা থেকে রাশিয়ার পথে রয়েছে এবং রবিবার এটি রাশিয়ায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে জোর দিয়ে বলেছেন, গ্যাজপ্রম তার সমস্ত সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করবে।

ইরান ও তুরস্কের নেতাদের সঙ্গে আলোচনার পর পুতিন তেহরানে সাংবাদিকদের বলেছেন, ‘গ্যাজপ্রম তার দায়বদ্ধতা পূরণ করেছে, পূরণ করছে এবং সম্পূর্ণভাবে পালন করবে।’

তবে তিনি সতর্ক করে দিয়েছেন, এই মাসের শেষের দিকে রক্ষণাবেক্ষণের জন্য আরেকটি গ্যাস টারবাইন পাঠানোর জন্য আগামী সপ্তাহ থেকে গ্যাসের প্রবাহ কমে ২০ শতাংশ দাঁড়াতে পারে।

সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপগ্যাস সরবরাহজার্মানিরাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতির স্বার্থে অবাধ ও অংশগ্রহণমূলক ভোট অনিবার্য: সিইসি

পরবর্তী

জামিনের শর্ত ভেঙে আবারও থানায় স্লাটার

পরবর্তী
নির্বাচনী প্রচারণায় একজন প্রার্থী, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিনের শর্ত ভেঙে আবারও থানায় স্লাটার

বাংলাদেশি নারী হাসিমুখে বসে, সবুজ প্রকৃতি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের এডিসি খন্দকার লাবণীর ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT