চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ পূর্বাহ্ণ ১৫, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা কুরাসাওয়ের জালে গোল উৎসব করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দলীয় পারফরম্যান্সে উত্তর আমেরিকার দেশ কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। প্রথমার্ধে তিন গোলের পর দ্বিতীয়ার্ধে কুরাসাওয়ের জালে আরও চার গোল দিয়েছে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। 

এবারের বিশ্বকাপে জার্মানির প্রথম গোলের সূচনা করেছেন ফেলিক্স নেমেচা। দ্বিতীয় গোলটি করেন নিকো শ্লোটারবেক। পেনাল্টি থেকে প্রথমার্ধে তৃতীয় ও ম্যাচের শেষদিকে আরও একটি গোল করেন কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান জামাল মুসিয়ালা। এরপর নাথানিয়েল ব্রাউন ও বদলি নামা ডেনিজ উন্ডাভ গোল করেন।

ষষ্ঠ মিনিটে ফ্লোরিয়ান রির্টজের অ্যাসিস্টে জার্মানির ২০২৬ বিশ্বকাপের প্রথম গোল করেন মিডফিল্ডার ফেলিক্স নেমেচা, ১-০তে এগিয়ে যায় দলটি। বিশ্বকাপে কুরাসাও ইতিহাস গড়ে ২১ মিনিটে। প্রথমবার অংশগ্রহণ করে প্রথম শটেই গোল পেয়ে যান দলটির মিডফিল্ডার লিভানো কোমেনেন্সিয়া, ১-১ সমতায় আসে দুদল।

৩২ মিনিটে আক্রমণের ধারাবাহিকতায় দারুণ একটি সুযোগ পান ফ্লোরিয়ান রির্টজ। তবে কুরাসাও ডিফেন্সে সহজ সুযোগটি আটকে যায়। ৩৮ মিনিটে আবারও এগিয়ে যায় জার্মানি। নাথানিয়েল ব্রাউনের কর্নার থেকে আসা বল দারুণ হেডে জার্মানির হয়ে নিজের প্রথম গোলটি করেন নিকো শ্লোটারবেক। ২-১তে এগিয়ে যায় জার্মানরা।

প্রথমার্ধের যোগ করা সময়ে ডি বক্সে নেমেচাকে ফাউল করেন কুরাসাও ডিফেন্ডার, রেফারি পেনাল্টির বাঁশি বাজান। গোল করেন কাই হাভার্টজ, ৩-১এ এগিয়ে যায় জার্মানি। এর আগে আরও কিছু সুযোগ তৈরি করেছিল জার্মানি, সেগুলো থেকে গোল করতে পারেনি কেউ।

Reneta

বিপরীতে নতুন দল হিসেবে প্রথম বিশ্বকাপ খেলতে আসা কুরাসাও দারুণ কিছু সুযোগ তৈরি করে। তবে ফিনিশারের অভাবে সেগুলো গোলে পরিণত করতে পারেনি দলটি। ৩-১এ এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।

বিরতি থেকে ফিরে লিড আরও বড় করে জার্মানরা। ৪৭ মিনিটে জশুয়া কিমিখের অ্যাসিস্টে এবারের বিশ্বকাপে নিজের প্রথম গোল পেয়ে যান জামাল মুসিয়ালা। ৪-১ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৬৩ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করেন লেরয় সানে।

কুরাসাও আরও একটি সুযোগ পেয়েছিল, সেখান থেকে গোলও করেছিল। সেটি অফসাইডে বাতিল হয়ে যায়। ৬৮ মিনিটে ব্যবধান আরও বাড়ান নাথানিয়েল ব্রাউন। ডেনিজ উন্ডাভের অ্যাসিস্টে জার্মানির হয়ে ক্যারিয়ারের প্রথম গোল করেন ব্রাউন।

৭৮ মিনিটে বদলি নামা ডেনিজ উন্ডাভ গোল পেয়েছেন। কুরাসাও ডি বক্সে জটলায় বল পান উন্ডাভ, গোল করে ব্যবধান ৬-১ করেন এ ফরোয়ার্ড। ৮৮ মিনিটে সপ্তম গোলটি করেন হাভার্টজ, ৭-১ গোলে এগিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করে জার্মানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উন্ডাভকুরাসাওজার্মানিনেমেচাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাউনমুসিয়ালালিড স্পোর্টসশ্লোটারবেকসেমিলিড ২০২৬হাভার্টজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬

জন্মদিনে খুরশীদ আলমকে নতুনভাবে জানার সুযোগ!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT