আন্তর্জাতিক

বিক্ষোভের মুখে ‘ফরেন এজেন্ট ল’ বাতিল করেছে জর্জিয়া

ইউরোপীয় ইউনিয়নের পতাকা হাতে নিয়ে প্রতিবাদকারীরা রাশিয়া বিরোধী স্লোগান দিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদে অংশ নেওয়া মানুষজন রাশিয়া বিরোধী স্লোগান ও পতাকা নিয়ে রাস্তায় অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনগণের লাগাতার বিক্ষোভ ও ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে জর্জিয়ার পার্লামেন্টে প্রস্তাবিত ‘ফরেন এজেন্ট ল’ আজ বাতিল করতে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল।

বিবিসি জানিয়েছে, আইনটি পার্লামেন্টে প্রস্তাব করার পর থেকে শুরু করে কয়েকদিন ধরে, হাজার হাজার বিক্ষোভকারী তিবিলিসির রাস্তায় নেমে আসে।

প্রস্তাবিত বিলে বলা হয়, বিদেশ থেকে ২০% এর বেশি তহবিল গ্রহণ করলে বেসরকারী গোষ্ঠী এবং মিডিয়াকে দেশীয় প্রতিষ্ঠানের বদলে আন্তর্জাতিক সংস্থা হিসেবে কাজ করতে হবে অন্যথায় হবে জেল ও জরিমানা।

দেশটির প্রধান ক্ষমতাসীন দল কিছুক্ষণ আগে জানিয়েছে, নিঃশর্তভাবে খসড়া বিলটি প্রত্যাহার করছে তারা।

জর্জিয়া কয়েক বছর ধরেই ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীতার জন্য চেষ্টা করেছে এবং ন্যাটোতে যোগ দিতে চাইছে। ইইউ কর্মকর্তারা খসড়া আইনটিকে ইইউ মূল্যবোধের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে নিন্দা করেছিলেন। ফলে সদস্যপদ লাভে পিছিয়ে পড়ছিল তারা।

জর্জিয়ায় ইইউ প্রতিনিধি দল একটি বিবৃতিতে আইনটি প্রত্যাহার করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এবং রাজনৈতিক নেতাদের ইইউ পন্থী সংস্কার পুনরায় শুরু করতে উৎসাহিত করেছে।

বিষয়:ইউরোপীয় ইউনিয়ন জর্জিয়া জর্জিয়ায় বিক্ষোভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…