চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাশ নিয়ে রাত্রিযাপন করেন জরেজ-শামীমা: আশরাফুল হত্যার চাঞ্চল্যকর তথ্য জানাল র‍্যাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ
A A

জাতীয় ঈদগাহ মাঠের পাশে ড্রাম থেকে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় তার বন্ধু জরেজুল ইসলাম ও প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও ডিবি। র‌্যাব জানিয়েছে, হত্যার পর একই ঘরে লাশ নিয়ে রাত্রিযাপন করেন জরেজ এবং শামীমা।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর কাওরানবাজার মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন। তিনি জানান, শামীমার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিরআখড়া এলাকা থেকে আশরাফুলের পায়জামা, পাঞ্জাবি, রক্তমাখা দড়ি, চাপাতিসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তার মোবাইল থেকেও বেশ কিছু ভিডিও ও ছবি জব্দ করা হয়েছে।

ঢাকায় ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা ও তার মরদেহ ২৬ টুকরো করে ফেলার ঘটনায় নৃশংস ঘটনার চাঞ্চল্যকর বিস্তারিত প্রকাশ করে র‌্যাব জানায়, আটক শামীমা আক্তার ও তার প্রেমিক জরেজুল ইসলাম এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন বলে জবানবন্দিতে শামীমা জানান। জরেজুল তাকে আশ্বস্ত করেন যে তার এক বন্ধুকে প্রেমের সম্পর্কের কথা বলে ব্ল্যাকমেইল করে ১০ লাখ টাকা আদায় করা যাবে।

পরিকল্পনা অনুসারে, শামীমা গত একমাস ধরে আশরাফুল হকের সঙ্গে নিয়মিত অডিও–ভিডিও কলে যোগাযোগ করে ঘনিষ্ঠতা তৈরি করেন।১১ নভেম্বর রাতে ঢাকায় পৌঁছে শনিরআখড়ার নূরপুর এলাকার একটি বাসা ভাড়া নেন দুজন। বাসায় ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে আশরাফুলকে মাল্টার শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করান হয়। তিনি অচেতন হওয়ার পর জরেজুল বাইরে থেকে শামীমা ও আশরাফুলের অন্তরঙ্গ ভিডিও ধারণ করেন।

র‍্যাব–৩ এর অধিনায়ক ফায়েজুল আরেফীন বলেন, শামীমার স্বীকারোক্তি অনুযায়ী, আশরাফুল সম্পূর্ণ অচেতন হয়ে পড়লে জরেজুল তাকে দড়ি দিয়ে বেঁধে মুখে কসটেপ লাগিয়ে দেয়। এরপর ইয়াবা সেবনের উত্তেজনায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে। হত্যার পরের দিন জরেজুল বাজার থেকে চাপাতি ও দুটি ড্রাম কিনে এনে মরদেহ ২৬ টুকরো করে ড্রামে ভরে। ১৩ নভেম্বর সকালে একটি সিএনজি ভাড়া করে ড্রামগুলো বাসা থেকে বের করেন। হাইকোর্ট সংলগ্ন এলাকায় ড্রাম দুটি ফেলে দ্রুত পালিয়ে যান।

ঘটনার পর সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজনকে অটোরিকশাযোগে সায়দাবাদের দিকে যেতে। এরপর জরেজুল শামীমাকে কুমিল্লায় যেতে বলেন। শামীমা কুমিল্লায় চলে গেলে তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন জরেজুল। ডিবির তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা থেকে জরেজুলকে গ্রেপ্তার করা হয়।

Reneta

র‍্যাব জানায়, হত্যার পেছনে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের উদ্দেশ্য থাকলেও ব্যক্তিগত শত্রুতার বিষয় আছে কি না—তা জরেজুলকে জিজ্ঞাসাবাদে পরিষ্কার হবে। শামীমাকে আইনি প্রক্রিয়ার জন্য শাহবাগ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুল হত্যার‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে কানাডায় ঘানার প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলা হচ্ছে না থমাসের

জুন ১৩, ২০২৬

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT