চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজী টায়ার কারাখানার আগুন

নিখোঁজ কমপক্ষে ১৬০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৪
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
সংগৃহীত

সংগৃহীত

দীর্ঘ ২১ ঘণ্টা পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার ২৬ আগস্ট সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আমরা গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমরা আশা করছি, আগুন আর আশেপাশে ছড়ানোর সম্ভাবনা নেই। তবে এখানে রাবার ও প্লাস্টিকের মত দাহ্য পদার্থ থাকায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আমাদের আরও সময় লাগবে। এখনও ভেতরে অনেক দাহ্য পদার্থ আছে।

নিখোঁজদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আগুন নেভানো। আগুন না নেভানো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ভিকটিম লিস্টের দায়িত্ব স্থানীয় প্রশাসন ও পুলিশের। আমাদের প্রাথমিক দায়িত্ব আগুন নির্বাপণ করা। তা না হলে ভেতরে কোনো ভিকটিম থাকলেও আমরা তাদের উদ্ধার করতে পারবো না। সেজন্য আমাদের এখন কোনো ভিকটিম লিস্টের দিকে নজর নেই।

এর আগে, গতকাল রোববার ২৫ আগস্ট রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় আগুন দেয় কিছু মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনগাজী টায়ার কারাখানা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা মানবিক সংকট সৃষ্টি করতে পারে’

মে ৯, ২০২৬

প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে নাগরিক সংবর্ধনা

মে ৯, ২০২৬

জিয়া প‌রিবার: নিজ চো‌খে দেখাটুকু জীব‌নেরই সঞ্চয়

মে ৯, ২০২৬

প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ

মে ৯, ২০২৬

তরুণ উদ্ভাবকের পাশে প্রধানমন্ত্রী, চড়লেন বিশেষ স্মার্ট কারে

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT