ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার নিকি বাট সাবেক সতীর্থ আর্জেন্টাইন আলেজান্দ্রো গার্নাচোর আচরণকে বিরক্তিকর বলেছেন। ক্লাব তাকে ছেড়ে দিয়ে সবচেয়ে ভালো কাজটি করেছে, মনে করেন বর্তমানে চেলসিতে খেলা উইঙ্গার।
ইউনাইটেডের সাবেক হেড কোচ রুবেন আমোরিমের অধীনে ওল্ড ট্রাফোর্ডে সুনজরে ছিলেন না নিকি। ২১ বর্ষী তারকা বহুল আলোচিত দলবদল নাটকের পর গত মৌসুমে ৪০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে গেছেন।
এক পডকাস্টে নিকি বলেছেন, ‘আমার মতে ম্যানচেস্টার ইউনাইটেডের তাকে (গার্নাচো) বিক্রি করে দেয়াই সেরা কাজ ছিল। কারণ তার দক্ষতার কথা বাদ দিন, মনে করি না সে তেমন অসাধারণ একজন খেলোয়াড়। তবে ইউনাইটেডে থাকাকালীন তার আচরণ আমার কাছে লজ্জাজনক ছিল।’
‘অনুশীলনে তাকে প্রতিদিন বের করে দেয়া হতো। আমরা যাদের সাথে বড় হয়েছি, তাদের মতো খেলোয়াড়দের সাথে থাকলে তাকে খুব দ্রুতই প্রাপ্য জায়গাটা দেখিয়ে দেয়া হতো। ধমক দেয়া হতো, বের করে দওয়া হতো। তিনি ড্রেসিংরুম থেকে বেরিয়ে যান এবং আপনার সতীর্থ ও ক্লাবকে পুরোপুরি অসম্মান করেন।’
নিকি বলেছেন,‘গার্নাচো বরাবরই একটু দূরত্ব বজায় রাখত। নিজেকে খুব উঁচু চোখে দেখত। আমার মনে হয়েছিল তার মধ্যে একটা বিশেষত্ব আছে এবং যখন ইউনাইটেডের প্রথম একাদশে সুযোগ পেল এবং দ্রুতই নিজের যোগ্যতার চেয়ে বেশিকিছু ভাবতে শুরু করেছিল।’








