চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলকে বিদায় জানালেন গ্যারেথ বেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
গ্যারেথ বেল ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন, উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলকে বিদায় বললেন ওয়েলস কিংবদন্তি ফুটবলার গ্যারেথ বেল। টুইটারে এক বিবৃতিতে নিজেই এ ঘোষণা দেন পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদের সাবেক তারকা। ৬৪ বছর পর নিজ দেশকে বিশ্বকাপ মঞ্চে আনার নেতৃত্বে থাকা ৩৩ বর্ষী ফরোয়ার্ডকে আর দেখা যাবে না ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে।

ওয়েলস অধিনায়ক বলেছেন, ‘স্বদিচ্ছায় ও স্বজ্ঞানে আমি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলাম। আমি সৌভাগ্যবান, যে খেলাকে ভালোবাসি সেই খেলা খেলে আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি।’

‘সাউদাম্পটনে প্রথম স্পর্শ থেকে লস অ্যাঞ্জেলসের সঙ্গে শেষ পর্যন্ত আমার সকল সাবেক ক্লাবকে ধন্যবাদ জানাই। যারা আমার ক্যারিয়ার গঠন করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

Banglabid

‘আমার দেশের হয়ে খেলা এবং ১১১ বার অধিনায়কত্ব করা সত্যিই স্বপ্ন পূরণ হয়েছে। আমার ফুটবল ক্যারিয়ারে সকল ম্যানেজার, কোচ, ব্যাকরুমের স্টাফ, সতীর্থ, ভক্ত, এজেন্ট, বন্ধু এবং পরিবারের প্রভাব অপরিসীম। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি বিদায় বলেছি। এটাই সময় জীবনের পরবর্তী পর্ব শুরু করার।’

রিয়াল মাদ্রিদে দুর্দান্ত সময় কাটিয়ে গত জুনে যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দেন বেল। ১৯৫৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমে গ্রুপ পর্বে বিদায় নেয় তার দেশ। এরপরও খেলা চালিয়ে যাবেন বলে জানান তিনি। কিন্তু এক মাসেরও কম সময়ের মধ্যে অবসরে গেলেন ওয়েলসের কিংবদন্তি ফরোয়ার্ড।

মাত্র ১৬ বছর বয়সে সাউদাম্পটনে অভিষেক হয় বেলের। ২০০৭ সালে যোগ দেন টটেনহ্যাম হটস্পারে। সেখানে কাটান ছয় বছর। ২০১৩ সালে সাড়ে ৮ কোটি পাউন্ডে যোগ দেন রিয়াল মাদ্রিদে। ক্লাবটির হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও তিনটি লা লিগা জেতেন বেল। একইসঙ্গে তিনটি উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপও জেতেন ওয়েলসের তারকা ফরোয়ার্ড। রিয়ালের হয়ে নামের সঙ্গে যোগ করেছিলেন একটি কোপা দেল রে শিরোপা।

Reneta

লস ব্লাঙ্কোসদের হয়ে ১৭৬ ম্যাচ খেলে করেন ৮১ গোল। এ ছাড়া টটেনহ্যামের জার্সিতেও করেছেন পঞ্চাশের অধিক গোল। নিজ দেশের হয়ে ১১১ ম্যাচে ৪১ গোল করেন বিদায়ী কিংবদন্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েলসগ্যারেথ বেলটটেনহ্যামবিশ্বকাপরিয়াল মাদ্রিদসাউদাম্পটন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT