চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের স্বপ্নের খেলা খেলেছেন গার্সিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A
গঞ্জালো গার্সিয়া

গঞ্জালো গার্সিয়া

গঞ্জালো গার্সিয়ার হ্যাটট্রিকে বড় ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লিগে বছরের প্রথম ম্যাচে জিতে সন্তুষ্ট লস ব্লাঙ্কোসদের কোচ জাভি আলোনসো। বলেছেন, এটি ছিল গার্সিয়ার জন্য স্বপ্নের মতো। ঘরের মাঠে জয় স্বস্তির, বলছেন স্প্যানিয়ার্ড কোচ। গতরাতে রিয়াল বেটিসকে ৫-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ২০ মিনিটে গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে আবারও গোল করেন গার্সিয়া, ব্যবধান দিগুণ হয় লস ব্লাঙ্কোসদের। ৫৬ মিনিটে ৩-০ করেন রাউল আসেনসিও। ৬৬ মিনিটে কুচো হার্নান্দেজের গোলে ব্যবধান কমায় বেটিস। ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন গার্সিয়া। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে ফ্রান গার্সিয়া গোল করলে ৫-১ ব্যবধানে মাঠ ছাড়ে রিয়াল।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত ছিলেন কোচ জাভি। বলেছেন, ‘গঞ্জালোর জন্য এটি ছিল স্বপ্নের মতো একটি ম্যাচ। বার্নাব্যুতে খেলা আর হ্যাটট্রিক করা, এরচেয়ে ভালো আর কী হতে পারে। সে এখানে গোল করতে চেয়েছিল, আমি ওর জন্য খুবই খুশি। সে প্রতিদিন যেভাবে কাজ করে, খেলার সুযোগ পাক বা না পাক, তা সত্যিই প্রশংসনীয়। মানসিকতা অসাধারণ এবং রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে আসা আদর্শ উদাহরণ। ওকে পারফরম্যান্সের জন্য, হ্যাটট্রিকের জন্য অভিনন্দন জানাই এবং আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেই।’

‘ফুটবল মানেই বল থাকুক বা না থাকুক, দলগত কাজ। ফরোয়ার্ড প্রেসিং শুরু করে, উপরে উঠে ডিফেন্ড করে এবং দলের প্রেসিং নিয়ন্ত্রণ করে। গঞ্জালো বিষয়টি খুব ভালোভাবে বোঝে, আক্রমণাত্মক দ্রুতগতি বাড়াতে পারে, সঠিক সময়ে প্রেস করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গোল করে। গোল করার সক্ষমতার সঙ্গে যদি এই ডিফেন্সিভ ক্ষমতাও যোগ হয়, তাহলে দলের রক্ষণে ভারসাম্য অনেক উন্নত করে।’

‘নতুন বছর শুরু করার জন্য ঘরের মাঠে এটি ছিল সবচেয়ে বড় প্রাপ্য। ঠাণ্ডা মাথায়, ইতিবাচক অনুভূতি নিয়ে সুপার কাপের আগে এভাবে শুরু করা ছিল খুবই জরুরি। লিগের দিক থেকেও এটি একটি মূল্যবান জয়। বার্সেলোনা গতকাল জিতেছে, আমাদেরও অনেক ম্যাচ জিততে হবে। এটি ছিল মৌসুমের প্রথমার্ধের শেষ ম্যাচ, আমরা ৪৫ পয়েন্টে পৌঁছেছি। একই পয়েন্ট দ্বিতীয়ার্ধে পেলে লা লিগায় ৯০ পয়েন্ট হবে। এখন থেকে আমাদের জিততেই হবে। শেষদিকে লিগের গতি থাকে খুবই তীব্র। আমরা পুরোপুরি সুপার কাপের দিকেই মনোযোগ দেব।’

১৯ ম্যাচে ১৬ জয়, একটি ড্র ও দুটি হারে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ১৪ জয়, তিন ড্র ও ২ হার নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, পয়েন্ট ৪৫। ৩৮ পয়েন্ট নিয়ে তিনে ভিয়ারিয়াল ও চারে অ্যাটলেটিকো মাদ্রিদ, ৩৩ পয়েন্টে পাঁচে আছে এস্পানিওল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলোনসোগার্সিয়ারিয়াল বেটিসরিয়াল মাদ্রিদলস ব্লাঙ্কোসলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরা জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হলো

জুন ১৫, ২০২৬

চায়ের আড্ডায় বিশ্বকাপের উন্মাদনা ছড়াতে ডানো ডেইলি পুষ্টির বিশেষ ‘ফুটবল ফ্যান প্যাক’

জুন ১৫, ২০২৬

প্রাকৃতিক ঘটনা আর জলবায়ু পরিবর্তনকে এক করে দেখবেন না: আইনুন নিশাত

জুন ১৫, ২০২৬

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT