১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যবহার বন্ধ

কাঁচাবাজারে সবজি বিক্রেতা পলিথিন ব্যাগে সবজি রাখছেন, যা ১ নভেম্বর থেকে বন্ধের নির্দেশনা অনুযায়ী।. Channel i News – চ্যানেল আই নিউজ
সুপার শপের পাশাপাশি আগামী ১ নভেম্বর থেকে কাঁচাবাজারেও পলিথিন আর অপচনশীল প্রোপাইলিন জাতীয় দ্রব্য ব্যবহার বন্ধের কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার রাজধানীর টাউনহল কাঁচাবাজারে পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, ১ নভেম্বর মাঠ পর্যায়ের পাশাপাশি নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধে কারখানাগুলোতেও অভিযান পরিচালিত হবে।
আইন করেও কার্যকর করতে না পারাকে ব্যর্থতা আখ্যায়িত করে, প্রাণ-প্রকৃতি বিরোধী পলিথিনের আগ্রাসন বন্ধে সার্বিক সচেতনতায় গুরুত্বারোপ করেন উপদেষ্টা।
এসময় বাজারের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিতে সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা অংশ নেন।






