চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জ থেকে আড়াই ঘন্টায় ঢাকায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ২৭, জুন ২০২২
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল করছে, সড়ক ও সমুদ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জ প্রতিনিধি: মাত্র ৩দিন আগেও গোপালগঞ্জ থেকে সড়ক পথে ঢাকায় যেতে সময় লেগেছে ৫ থেকে ৭ ঘন্টা। আর পদ্মাসেতু উদ্বোধনের পর আজ ২৭ জুন সোমবার সড়ক পথে পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগছে ২ ঘন্টা ৩৫ মিনিট।

আজ সোমবার ভোর সোয়া ৫টার দিকে গো্পালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস, দোলা পরিবহন ও ইমাদ পরিবহনের যাত্রীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ শহরের চরসোনাকুড় গ্রামের ইসমতআরা বেগম ভোর ৫টা ৫০ মিনিটের সময় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস গাড়িতে চড়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছেছেন সকাল ৭টা ৫৫ মিনিটের সময়। এতে তার সময় লেগেছে ২ ঘন্টা ৩৪মিনিট।

Banglabid

ঢাকার একটি কলেজ ছাত্র আলিমুজ্জামান আলীম গ্রামের বাড়ি গোপালগঞ্জের চরসোনাকুড় থেকে একই গাড়িতে চড়ে একই সময়ে ঢাকা যান।

পদ্মা সেতু দিয়ে কমসময়ে ঢাকায় পৌঁছে  ইসমত আরা বেগম বলেন, ‘স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিলো বলেই আজ দেশের সবচেয়ে বড় নদী পদ্মায় এতো বড় সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। তিনি পদ্মা সেতু নির্মাণ করেছেন বলেই আজ আমরা খুব অল্প সময়ের মধ্যে গোপালগঞ্জ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় আসতে পেরেছি। আমি তার দীর্ঘায়ু কামনা করছি।’

অপরদিকে ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া থেকে পদ্মাসেতু হয়ে সকাল ৮টার দিকে গোপালগঞ্জে পৌঁছেছেন বেশ কয়েকজন সরকারি চাকরিজীবী।

Reneta

তাদের একজন চ্যানেল আইকে বলেন, এত বছরের চাকরিতে আমার জীবনে এমন সুযোগ কোনদিনও মেলেনি। বাড়ি থেকে নাস্তা করে সচিবালয়ে গিয়ে অফিস করার সুযোগ হবে, তা কোনদিন ভাবতেও পারিনি। এর আগে ফেরি ও লঞ্চ পারাপারে চরম ভোগান্তির কারণে বছরে দুইবারের বেশি বাড়িতে যাওয়া সম্ভব হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জঢাকাপদ্মাসেতু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারী ফুটবলারদের সাফল্য পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ বাড়িয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

পরবর্তী

আল্লু অর্জুনের এ কী হাল!

পরবর্তী
অভিনেতা আল্লু অর্জুনের ক্যাজুয়াল পোশাক ও চশমা পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আল্লু অর্জুনের এ কী হাল!

কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যায় জলাবদ্ধতা ও গবাদি পশুর ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যায় গবাদি পশু খাদ্যের তীব্র সঙ্কট

সর্বশেষ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT