চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মাসেতুর টোল প্লাজা এলাকায় ১ কিলোমিটার যানজট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
পদ্মাসেতুর টোল প্লাজা এলাকায় ব্যাপক যানজট, হাজারো যানবাহন অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতর সামনে রেখে মহাসড়কগুলোতে বেড়েছে ঘরমুখী মানুষের ঢল। টানা ৯ দিন ছুটির প্রথমদিনে পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নেমেছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে ভোর থেকে পদ্মা সেতুর দিকে এগিয়ে আসছে মোটরসাইকেলের সারি।

শুক্রবার ছুটির প্রথমদিনে সেতুর টোল দিতে গিয়ে টোল প্লাজা এলাকায় ১ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

পদ্মা সেতু কর্তপক্ষ সূত্রে জানা গেছে, সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় এক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ গাড়ির জট সৃষ্টি হয়েছে। পদ্মা সেতুর কল্যাণে ভোগান্তি অনেকটা কমলেও সেতু টোল প্লাজায় অতিরিক্ত গাড়ির চাপে সৃষ্টি হয়েছে নতুন ভোগান্তি। মোটরসাইকেলের পাশাপাশি রয়েছে অন্যান্য পরিবহনের জটও। ভোর থেকেই পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নামে। যা এখনো অব্যাহত রয়েছে।

Banglabid

মোটরসাইকেলের পাশাপাশি অন্যান্য যাত্রীবাহী গাড়ির চাপও বেড়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় ৭টি বুথে টোল আদায় করা হচ্ছে। তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল নেয়ার ব্যবস্থা। বর্তমানে ৩টি বুথ দিয়ে মোটরসাইকেল হতে টোল আদায় করা হচ্ছে। তারপরও গাড়ির অতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয়েছে টোল এলাকায়।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ি সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দুর্ঘটনা লাঘবে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশে টিআই জিয়া বলেন, শুক্রবার ভোর হতে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল বেড়েছে। পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেলসহ সবধরনের যানবাহনের জট তৈরি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১ কিলোমিটার যানজটটোল প্লাজা এলাকাপদ্মাসেতু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

পরবর্তী

ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়া যতো ছবি

পরবর্তী
বিভিন্ন সিনেমার পোস্টার সহ একজন পুরুষের ছবি, ক্যারিয়ার পরিবর্তনের গল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়া যতো ছবি

কুষ্টিয়া-গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়া-গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সর্বশেষ

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT