বাংলাদেশ

অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই সরকারের প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামে ভবিষ্যৎ এশিয়ার বিষয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামে ভবিষ্যৎ এশিয়ার বিষয়ে বক্তৃতা দিচ্ছেন, যেখানে তিনি দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে জাপানের টোকিওতে ‘নিক্কেই ফোরাম : এশিয়ার ৩০তম ভবিষ্যৎ’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানুষের ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে এবং গণতন্ত্রে মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক সাধারণ নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। একটি অস্থির বিশ্বে জনগণের ক্ষমতায়ন ও তৃণমূল পর্যায়ের নেতৃত্ব আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আমি বিশ্বাস করি, এশিয়ার দেশগুলো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনের জন্য আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে পারে।

ড. ইউনূস আরও বলেন, “শুধু লাভের জন্য নয়, সমাজের সমস্যার সমাধানের জন্যও ব্যবসা করতে হবে। এজন্য ‘সোশ্যাল বিজনেস’-এর মতো উদ্যোগ দরকার, যেখানে মানুষের কল্যাণই মুখ্য।

বিষয়:নির্বাচন প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…