চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়িকা আমিশা প্যাটেলের আত্মসমর্পণ, যে রায় দিলেন আদালত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১৭, জুন ২০২৩
বিনোদন
A A

জালিয়াতি এবং চেক বাউন্সের মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের জামিনের আর্জি মঞ্জুর হয়েছে। জানা গেছে, আড়াই কোটি টাকার চেক বাউন্স মামলায় অভিযুক্ত নায়িকা শনিবার (১৭ জুন) রাঁচি সিভিল কোর্টে আত্মসমর্পণ করেন। যারপরেই আদালত শর্তসাপেক্ষে ‘গদর’ অভিনেত্রীর জামিনের আর্জি মঞ্জুর করেন।

গেল এপ্রিল মাসে আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন রাঁচি হারমু জেলার বাসিন্দা অজয় কুমার সিং। যিনি একজন প্রযোজক। তার অভিযোগ অনুযায়ী, আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবির জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন।

তার দাবি, তিনি ছবিটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে ছবিটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি।

অজয় কুমার সিং-এর দাবি আমিশা ও তার ব্যবসায়িক অংশীদার আশ্বাস দিয়েছিলেন ছবিটি শেষ হওয়ার পরে সুদের সঙ্গে তিনি আসল ফেরত পাবেন। বারবার দেরি হওয়ার পর, আমিশা অজয় কুমার সিংকে ২০১৮ সালের অক্টোবরে ২.৫ কোটি এবং ৫০ লক্ষ টাকার দুটি চেক দিয়েছিলেন, যা বাউন্স হয়ে যায়। এরপরই আমিশা ও তার ব্যবসায়ীক সঙ্গী ক্রুনালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০ ধারায় মামলা দায়ের করেন অজয়।

এদিকে জালিয়াতি এবং চেক বাউন্সের মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২১ জুন ধার্য করা হয়েছে। ওইদিন আমিশাকে রাঁচি আদালতে শারীরিকভাবে হাজির হতে বলা হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিশা প্যাটেল
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে জাপানকে পেল ব্রাজিল, নেদারল্যান্ডসকে মরক্কো

জুন ২৬, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান

জুন ২৬, ২০২৬

প্রথমবার আইভরি কোস্ট, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডরও 

জুন ২৬, ২০২৬

৭ পরিবর্তন নিয়ে জর্ডান ম্যাচে নামতে পারে আর্জেন্টিনা

জুন ২৬, ২০২৬

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT