চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গদর’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে যা জানালেন নির্মাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ১৫, জুন ২০২৬
বিনোদন
A A

বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘গদর’-এর তৃতীয় কিস্তি নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে কৌতুহল ছিল। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করলেন পরিচালক অনিল শর্মা।

‘গদর: এক প্রেম কথা’-র মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনি জানিয়েছেন, ‘গদর ৩’-এর কাজ এগিয়ে চলেছে এবং সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছর থেকেই ছবির শুটিং শুরু হতে পারে। সেই ক্ষেত্রে ২০২৭ সালেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০০১ সালের ১৫ জুন মুক্তি পেয়েছিল সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত ‘গদর: এক প্রেম কথা’। ভারত-পাকিস্তান বিভাজনের পটভূমিতে নির্মিত এই প্রেমের গল্প সেই সময় বক্স অফিসে ঝড় তুলেছিল। দর্শকদের বিপুল ভালোবাসা এবং অসাধারণ ব্যবসায়িক সাফল্যের কারণে ছবিটি হিন্দি সিনেমার ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে। এরপর ২২ বছর পর, ২০২৩ সালে মুক্তি পায় ‘গদর ২’, যা আবারও বক্স অফিসে রেকর্ড গড়ে প্রমাণ করে দেয় যে, তারা সিং চরিত্রের জনপ্রিয়তা এত বছর পরও অটুট।

Banglabid

এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় আসতে চলেছে ‘গদর ৩’। ছবির অগ্রগতি নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক অনিল শর্মা জানান, তিনি শুধুমাত্র সিক্যুয়েল তৈরির জন্য সিক্যুয়েল বানাতে চান না। তার মতে, প্রতিটি পরবর্তী কিস্তির গল্প আগেরটির চেয়ে আরও বড়, শক্তিশালী এবং প্রভাবশালী হওয়া উচিত।

পরিচালক বলেন, ‘আমার কাছে যদি ‘গদর’-এর গল্প একটি বোমার মতো হয়ে থাকে, তাহলে ‘গদর ২’ ছিল অ্যাটম বোমা। আর এখন ‘গদর ৩’ বানানোর জন্য আমার এমন একটি গল্প দরকার যা নিউক্লিয়ার বোমার মতো শক্তিশালী হবে। সেই মানের গল্প পেলেই আমরা এই ছবিকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারব।’

তিনি আরও জানান, বর্তমানে ছবির চিত্রনাট্যের উপর জোরকদমে কাজ চলছে। গল্পকে আরও শক্তিশালী ও দর্শকপ্রিয় করে তুলতে একাধিক দিক নিয়ে আলোচনা হচ্ছে। অনিল শর্মার কথায়, ‘ঈশ্বরের আশীর্বাদ এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর থেকেই গদর ৩-এর কাজ শুরু হয়ে যাবে।’

Reneta

এদিকে ছবির কাস্ট নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে জল্পনা চলছে যে ‘গদর ৩’-এ কিছু নতুন মুখ দেখা যেতে পারে। পাশাপাশি এমনও খবর রয়েছে যে প্রবীণ অভিনেতা নানা পাটেকর ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

‘গদর’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তার অন্যতম কারণ হল এর আবেগঘন গল্প, দেশপ্রেমের অনুভূতি এবং সানি দেওলের শক্তিশালী অভিনয়। ২০০১ সালে মুক্তির পর ছবিটি শুধু ব্যবসায়িক সাফল্যই পায়নি, বরং জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছিল। তারা সিং এবং সাকিনার প্রেমকাহিনি আজও দর্শকদের মনে সমানভাবে জায়গা করে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘গদর ৩’‘গদর’আমিশা প্যাটেলসানি দেওল
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT