চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৬ বছর পর লিগ ওয়ানে ফিরল প্যারিস এফসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ০৩, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ফরাসি লিগ ওয়ানে সর্বশেষ ১৯৭৮-৭৯ মৌসুমে খেলেছিল পিএসজির প্রতিবেশি দল প্যারিস এফসি। ৪৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে এবার তারা ফরাসি লিগ-২ থেকে উঠে এসেছে লিগ ওয়ানে।

ফ্রান্সের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা লিগ-২ এ মার্টিগেসের সঙ্গে শুক্রবার ১-১ গোলের ড্রয়ে শীর্ষ দুইয়ে অবস্থান পাকা করেছে প্যারিস এফসি। তাতে আগামী মৌসুমে দেখা যাবে প্যারিস ডার্বি।

৩৫ বছরের মধ্যে প্রথমবার একই মৌসুমে শীর্ষ লিগে অংশ নেবে ফ্রান্সের রাজধানীর দুটি ক্লাব পিএসজি ও প্যারিস এফসি। ১৯৯০ সালে রেসিং প্যারিস ১ অবনমিত হওয়ার পর থেকে ফ্রান্সের শীর্ষ লিগে একসঙ্গে প্যারিসের দুটি ক্লাব দেখা যায়নি।

৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে প্যারিস এফসি। সমান ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লরিয়েন্ট। এক মৌসুম পর তারাও ফিরছে লিগ ওয়ানে। ফ্রান্সের শীর্ষ লিগের ২০২৩-২৪ আসরে ১৭তম হয়ে অবনমিত হয়েছিল দলটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্যারিসপ্যারিস এফসিফ্রান্সলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT