চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুততম গোল করেও ইতালির কাছে হারল ফ্রান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের খেলোয়াড় দ্রুত গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম মিনিটেই ইতালির জালে বল পাঠিয়ে উল্লাসে মেতে ওঠে ফ্রান্স। দুর্দান্ত শুরুর পর খেই হারিয়ে শেষপর্যন্ত ইতালির সঙ্গে আর পেরে ওঠেনি কাতার বিশ্বকাপের রানার্সআপ দলটি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উয়েফা নেশনস লিগের নতুন আসরে শুভসূচনা করেছে ইতালি।

প্যারিসে নিজেদের ঘরের মাঠে শুক্রবার রাতে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে লুচিয়ানো স্পালেত্তির দল। ফ্রান্সের হয়ে প্রথম গোলটি করেন ব্র্যাডলি বারকোলা। ইতালির হয়ে গোল তিনটি করেন ফেদেরিকো ডিমারকো, ডেভিড ফ্রাটেসি ও গিয়াকোমো রাসপাডোরি।

প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথম মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দেন ব্র্যাডলি বারকোলা। সতীর্থের ব্যাক-পাসে বলের নিয়ন্ত্রণ নিতে অপেক্ষায় ছিলেন ইতালির ডিফেন্ডার জিওভান্নি দি লরেন্সো। তার সামনে থেকে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন বারকোলা।

ডান পায়ের শটে বল ইতালির জালে পাঠালে ১-০তে এগিয়ে যায় স্বাগতিক দল। ১৩ সেকেন্ডে করা এই গোলটি ফ্রান্সের ইতিহাসে এবং নেশনস লিগে দ্রুততম।

৩০ মিনিটে ফেদেরিকো ডিমারকোর গোলে সমতায় ফেরে ইতালি। দ্বিতীয়ার্ধের আবারও দারুণ এক আক্রমণ থেকে জালের দেখা পায় তারা। ৫০ মিনিটে গোলটি করেন ডেভিড ফ্রাটেসি। এরপর ৭৪ মিনিটে ব্যবধান ৩-১ করে নেয় তারা। ২০০৮ সালের পর এই প্রথম ফ্রান্সের বিপক্ষে জয় পেলো ইতালি। মাঝে তিন ম্যাচের দেখায় সবগুলোতেই তাদের হারের মুখ দেখতে হয়েছিল।

গ্রুপের আরেক ম্যাচে ইসরায়েলকে ৩-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। ম্যাচে জোড়া গোল করেন কেভিন ডি ব্রুইন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিইসরায়েলনেশনস লিগফ্রান্সবেলজিয়ামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT